• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক কুমিল্লা লালমাইয়ে গৃহবধূর কোপে যুবকের মৃত্যু: আত্মরক্ষার দাবি, ঝুমনার মুক্তির দাবিতে মানববন্ধন জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা

কর্ণফুলী শাহ আমানত সেতুতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Reporter Name / ১৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

 

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

 

চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে কর্ণফুলী থানার আওতাধীন সেতুর টোল প্লাজার পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. ফরিদ (বয়স আনুমানিক), তিনি পটিয়া উপজেলার হরিংখাইন গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় ব্যবসায়িক কাজ শেষ করে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেল ও একটি মাহিন্দ্রা ট্যাক্সিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মো. ফরিদ নিহত হন। একই ঘটনায় মাহিন্দ্রা ট্যাক্সির যাত্রীরাও আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd