• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের বার্তা নাগেশ্বরীতে ক্যাসিনো/জুয়ারি ১৯জন গ্রেফতার ৯জনের কারাদণ্ড রাজশাহীতে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে চালক-মালিকদের সচেতনতামূলক কর্মশালা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে জনগনের সেবক হতে চান মেম্বার প্রার্থী সুমন বই পড়ুন—সব মনে রাখার জন্য নয়, নিজেকে বদলে দেওয়ার জন্য- মোঃ শাহজাহান বাশার দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতা জুবায়ের আটক নিউইয়র্কে ‘One World: One Humanity’ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত বাইকের সেই মেয়েটি বেঁচে আছেন

ওয়ার্ল্ড ব্যাংকের নামে ভুয়া লোন প্রতারণা! ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক আইডির মাধ্যমে সাধারণ মানুষকে টার্গেট করছে একটি চক্র

Reporter Name / ৪৪৬ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার,

সিনিয়র স্টাফ রিপোর্টার

বিশ্ব ব্যাংকের নামে একটি ভুয়া ওয়েবসাইট খুলে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চলছে বলে অভিযোগ উঠেছে। “wb-lb.org” নামের ওয়েবসাইট ও একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে এই চক্রটি লোন দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। Facebook ID 1-https://www.facebook.com/profile.php?id=61578566001936
Facebook ID 2-https://www.facebook.com/profile.php?id=61579591855905

ওই ওয়েবসাইটে বিশ্ব ব্যাংকের লোগো, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি এবং অফিসিয়াল ভাবধারার ডিজাইন ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। প্রতারণার অংশ হিসেবে “Muhammad Mostafujur” নামের একজনকে “Loan Manager” পরিচয়ে ব্যবহার করা হয়েছে, যার আইডি নম্বর ৯১১০৫০৪৯৩৪ এবং ইমেইল “Mostafujur-credit@ওবি.org” দেখানো হয়েছে।

ভুক্তভোগী দৈনিক মানবাধিকার প্রতিদিন এর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং দৈনিক যুগান্তর বাংলাদেশ পত্রিকার মোঃ শাহজাহান বাশার জানান, লোনের প্রয়োজন থাকায় তিনি ওয়েবসাইটে যোগাযোগ করেন। পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে প্রদত্ত তথ্যে নিজের জাতীয় পরিচয়পত্রসহ সব ডকুমেন্ট জমা দেন। কিন্তু পরে সন্দেহ হলে তিনি বিষয়টি যাচাই করে দেখেন যে “wb-lb.org” কোনোভাবেই বিশ্ব ব্যাংকের অফিসিয়াল ডোমেইন নয়।
বিশ্ব ব্যাংকের প্রকৃত ওয়েবসাইট হলো www.worldbank.org ,যেখানে এই সাইটটির কোনো অনুমোদন বা সংযোগ নেই।

বিশেষজ্ঞদের মতে, এটি একটি ক্লাসিক ফিশিং ও প্রতারণার উদাহরণ, যেখানে বিখ্যাত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেয়া হয়।

তিনি বলেন, “আমি এই ভুয়া সাইট ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশ সরকারের কাছে লিখিত অভিযোগ দিচ্ছি। আশা করি দ্রুত ব্যবস্থা নেয়া হবে, যাতে কেউ আর প্রতারিত না হয়।”

বিশেষ সতর্কতা: সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, কেউ যেন এই ধরনের সাইটে ব্যক্তিগত তথ্য বা ডকুমেন্ট শেয়ার না করেন। প্রতারণার শিকার হলে দ্রুত পুলিশ, সাইবার ক্রাইম ইউনিট (CID) বা CERT BD-এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd