• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপি নেতা মিন্টুর তদবির ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা নাগেশ্বরীতে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হোসাইনের পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন কচাকাটায় ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এসএমপি ডিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ফলসহ গ্রেফতার ১, পিকআপ আটক কন্যাশিশু: বোঝা নয়, সম্ভাবনার প্রতিচ্ছবি তানোরে মাছ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি থানায় লিখিত অভিযোগ আলীকদমে এক পিস ইয়া/বায় ৩ মাসের কারাদণ্ড ফকিরহাটে ভৈরব নদী থেকে ম/স্ত/ক/বি/হী/ন অজ্ঞাত ব্যক্তির ম/র/দে/হ উদ্ধার সাধু সাজা বনাম সাধু থাকা: আমাদের সামাজিক নৈতিকতার সংকট

আশুলিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name / ৩৫৮ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

মোঃ মাকিবুর রহমান

স্টাফ রিপোর্টার
দৈনিক যুগান্তর বাংলাদেশ পত্রিকা:

 

সাভারের আশুলিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে আশুলিয়ার শ্রীপুরের ফারুক নগর ইসমাইল বেপারী উচ্চ বিদ্যালয় মাঠে মধুপুর যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল পর্ব।

চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় সাইফ স্পোর্টিং ক্লাব ও বন্ধু স্পোর্টিং ক্লাব। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে। তবে নির্ধারিত সময়ে সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে করা একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ফলে বন্ধু স্পোর্টিং ক্লাবকে ১–০ গোলে পরাজিত করে সাইফ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে এক আনন্দঘন পরিবেশে বিজয়ী দল ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। তিনি এসময় বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমেই তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থধারার পথে এগিয়ে নেওয়া সম্ভব।

টুর্নামেন্ট আয়োজক মধুপুর যুব সংঘের নেতৃবৃন্দ জানান, এলাকার তরুণদের মাদক থেকে দূরে রাখা ও ক্রীড়ামুখী করার জন্যই তাদের এ আয়োজন। তারা ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট নিয়মিতভাবে আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন।

খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে ভিড় করেন। পুরো ম্যাচ জুড়ে দর্শকরা আনন্দ-উচ্ছ্বাস ও করতালিতে খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলা শেষে মাঠে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd