• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

আলীকদম বাস টার্মিনাল এলাকায় টমটমের ধাক্কায় ১৩ বছরের শিশু গুরুতর আহত

Reporter Name / ১৮২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আবদুল্লাহ আল নোমান আলীকদম প্রতিনিধি

দৈনিক যুগান্তকর বাংলাদেশ।

বান্দরবানের আলীকদম বাস টার্মিনাল এলাকায় আজ (১৬ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে একটি টমটমের সঙ্গে দুর্ঘটনায় পথচারী এক শিশু গুরুতর আহত হয়েছে।
আহত শিশুর নাম সাইমংথোয়াই (১৩)। তিনি বটতলিপাড়া এলাকার ২নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা মৃত য়ংলা পুরু মার্মা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় সাইমংথোয়াইয়ের ডান পায়ের গোড়ালির উপরের অংশ ভেঙে যায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

আলীকদম থানার ডিউটি পুলিশ ঘটনার জায়গায় গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং এই টমটম চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান এবং এই টমটম আলীকদম থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আহত শিশুর দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয়রা।
উল্লেখ্য, আলীকদম বাস টার্মিনাল এলাকায় যানবাহন চলাচলে আরও সতর্কতা ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।@


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd