• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহী মডেল প্রেসক্লাবের গভীর শোক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্র ফেডারেশন নেতার শিশু নিরাপত্তা: নিখোঁজের পর মরদেহ, আর কত অপেক্ষা? তানোরে ১০ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র চেষ্টার অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রে/প্তা/র রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত নজরুল বর্ষ উপলক্ষে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান নাগেশ্বরীতে দলিল লেখকদের ৭ দফা দাবিতে প্রতিবাদ সভা ও মহাসড়কে মিছিল

আজ থেকে শুরু দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নাতে ভরা চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ইজতিমা

Reporter Name / ৫৩১ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

এম ইমরান বিন ইসলাম,
সহ-সম্পাদক,দৈনিক যুগান্তর বাংলাদেশ

দক্ষিণ চট্টগ্রামে দাওয়াতে ইসলামীর উদ্যোগে আজ থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনের সুন্নাতে ভরা চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের‘ইজতিমা’। আজ ৩০ এপ্রিল বুধবার সকাল ১০ টা থেকে চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহা ক্রসিং পাড়াবিলে শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় এই ইজতিমা। কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ ইজতিমা শেষ হবে ২ মে, জুমায়ার নামাজ ও আখেরি মোনাজাতের মাধ্যমে।

বিভিন্ন জেলার লাখো মুসল্লি এই ইজতিমায় যোগ দেবেন। ৩ দিনের সুন্নাতে ভরা এ ইজতিমার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার (মিডিয়া বিভাগ) মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী।

গতকাল ২৯ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টায় কর্ণফুলী, শিকলবাহা, ইজতিমা ময়দানে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয় ইতোমধ্যে চট্টগ্রাম, কর্ণফুলী, শিকল বাহা ক্রসিং পাড়া বিল ময়দানজুড়ে টানানো হয়েছে বিশাল প্যান্ডেল।

পুলিশ চেকপোস্ট, সিসি ক্যামেরা স্থাপনসহ সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। ইজতিমা ময়দানে প্রবেশপথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট ও ৫টি ওয়াচ টাওয়ার। আগত মুসল্লিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হবে।

পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত থাকবে দাওয়াতে ইসলামীর কয়েক শত নিজস্ব নিরাপত্তাকর্মী। এছাড়া মুসল্লিদের জন্য অজু, গোসল, প্রয়োজনীয় হাজতখানা ও খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকছে। পিডিবির সহায়তায় দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার(আন্তর্জাতিক বিভাগ) আলহাজ্ব মুহাম্মদ কামাল আত্তারী, ইজতিমা জিম্মাদার ও দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের মিডিয়া জিম্মাদার শওকত আত্তারি, এছাড়া আরো উপস্থিত ছিলেন, মুহাম্মদ আজাদ আত্তারি, সরফরাজ আশরাফী, বাহাদুর আত্তারী প্রমুখ।

দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ জিম্মাদার (মিডিয়া বিভাগ) মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী, সুফিবাদ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদায় বিশ্বাসী, বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন হলো দাওয়াতে ইসলামী।

সারাবিশ্বের মতো এদেশে ২০১৫ সাল থেকে তিন দিনের এই ইজতেমা করে যাচ্ছি। এবছর থেকে বিভাগীয় ইজতেমা শুরু হয়েছে। দেশের বরেণ্য সুন্নি ওলামায়ে কেরাম ও মোবাল্লিগগন এখানে আলোচনায় অংশ নেবেন।

প্রতিদিন বয়ান শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মধ্য দিয়ে দেশ, জাতি, ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হবে। সারাদেশ থেকে ইজতেমায় লাখ লাখ আশেকে রাসুলের ঢল নামবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

রিপোর্ট : এম ইমরান বিন ইসলাম, সহ-সম্পাদক, দৈনিক যুগান্তর বাংলাদেশ।
তাং: ৩০/০৪/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd