• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎আশুলিয়ায় মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই; ৮জনের বিরুদ্ধে অভিযোগ ‎ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট, কার্যকর হচ্ছে আগের সময়সূচি নাগেশ্বরী পীরবাড়ী যুব সমাজের ‘আল-খিদমাহ্ ফাউন্ডেশন’-এর উদ্যোগে মসজিদে মুর্দা মশারি বিতরণ আজ যমুনা ফিউচার পার্কে জেমস-হাসানের রক কনসার্ট, থাকছে পাঁচ ব্যান্ড পার্বত্য চট্টগ্রাম কোনো আলাদা রাষ্ট্র নয়, এটি পুরো বাংলাদেশের বুড়িচংয়ে উষার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নেন দুই শতাধিক মানুষ রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভায় জমকালো আয়োজনের ডাক! সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই: এম. মাসুদুর রহমান মাসুদ

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট, কার্যকর হচ্ছে আগের সময়সূচি

Reporter Name / ৫১ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

 

মারুফ হাসান
ফটো প্রতিনিধি, ঢাকা

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে দেশের দোকানপাট, মার্কেট ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ করার আগের সময়সূচি পুনরায় কার্যকর হয়েছে। এর ফলে এখন থেকে এসব ব্যবসাপ্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতি দিয়েছিল বিদ্যুৎ বিভাগ। গত ২২ অক্টোবর সেই অনুমতির মেয়াদ শেষ হওয়ায় আজ থেকে আগের নিয়মে ফিরতে হচ্ছে ব্যবসায়ীদের। ফলে মার্কেট ও বিপণিবিতান বন্ধের সময় দুই ঘণ্টা এগিয়ে এসেছে।

গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় জানানো হয়েছিল, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে পুনরায় সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম কার্যকর হবে।

এর আগে চলতি বছরের বিভিন্ন সময়ে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট বন্ধের সময়সূচিতে পরিবর্তন আনা হয়। সর্বশেষ গত ১২ আগস্ট থেকে মার্কেট ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা কার্যকর হয়েছিল। পরে দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে সময় বাড়ানো হয়।

নতুন সময়সূচি কার্যকর হওয়ায় ক্রেতাদের নির্ধারিত সময়ের মধ্যে কেনাকাটা শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে ব্যবসায়ীদেরও সরকারি নির্দেশনা অনুসরণ করে দোকানপাটের কার্যক্রম পরিচালনা করতে হবে।

সংশ্লিষ্ট নির্দেশনায় খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি ও জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়সীমার বাইরে রাখার কথা জানানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd