• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান, জরিমানা আদায়

Reporter Name / ৮২৯ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা, ১৩ আগস্ট ২০২৫: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও গ্যাসের অপব্যবহার রোধে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর অভিযান অব্যাহত রয়েছে। গতকাল (১২ আগস্ট) নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার ও কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে শতাধিক অবৈধ আবাসিক, বাণিজ্যিক ও শিল্প সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নারায়ণগঞ্জে ৩০টি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্নসহ ২৬০ ফুট পাইপলাইন, বিভিন্ন বার্নার ও রেগুলেটর জব্দ এবং ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গাজীপুরে বকেয়া ও অতিরিক্ত চুলার কারণে একাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাভারে ৩টি অবৈধ বাণিজ্যিক ও ৯টি মিটারবিহীন আবাসিক সংযোগ উচ্ছেদ করে ০.২ কিলোমিটার পাইপলাইন অপসারণ এবং ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

কেরানীগঞ্জে ৩টি অবৈধ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে পাইপ, বার্নার, রেগুলেটর জব্দ করা হয়, যা মাসিক প্রায় ৬ লাখ টাকার গ্যাস সাশ্রয়ে সহায়ক হবে।

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১২ আগস্ট পর্যন্ত অভিযানে মোট ৬৪,৬১৬টি অবৈধ সংযোগ ও ১,২৩,০৯২টি বার্নার বিচ্ছিন্ন এবং ২৪৬.৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে বলে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd