• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মদিনার কাফেলা বাংলাদেশ-এর বাকশিমুল ইউনিয়ন কমিটি গঠন সভাপতি মাওলানা মিজানুর রহমান, সম্পাদক আদিল উদ্দিন ইউসুফ মরক্কো ম্যাচের আগে ব্রাজিলের বড় দুঃসংবাদ, প্রথম ম্যাচে নেইমার নেই আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, রোগীদের দ্রুত সরিয়ে নিতে নির্দেশ ভান্ডারিয়ায় কচুরিপানা অপসারণে স্বস্তি ফিরছে ৪০ হাজার পরিবারের সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ দেশ রক্ষায় জীবন উৎসর্গ তানোরের যোগীশো গ্রামের সন্তান তামিম শহিদ, এলাকায় শোকের ছায়া ঢাকায় শিশুদের দেহে ফুসকুড়ি ও ফোসকাযুক্ত রোগের উপসর্গ বৃদ্ধি, উদ্বিগ্ন অভিভাবকরা ডিবি (উত্তর), ঢাকা জেলা’র সাফল্য: ১০০ পিস ইয়াবা ও ৮০০ পুরিয়া হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​বোরহানউদ্দিনে মাইনুদ্দিন হত্যা মামলার প্রধান দুই আসামি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

জনগণের আস্থায় শীর্ষে এস এম ফজলুল হক, হাতে হাতপাখা প্রতীক

Reporter Name / ৩৮২ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
oplus_0

মোঃ রিয়াদুল ইসলাম

বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা-১৫ আসনে আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন জনপ্রিয় ও সৎ রাজনীতিক এস এম ফজলুল হক। নির্বাচনের শুরু থেকেই তিনি এলাকাবাসীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন, প্রতিদিনই ভোটারদের মাঝে ছুটে যাচ্ছেন এবং জনসংযোগের মাধ্যমে জনগণের মন জয় করে নিচ্ছেন। তার নিরলস পরিশ্রম, বিনয়ী আচরণ ও উন্নয়নমুখী চিন্তা-ভাবনা ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এলাকার বিভিন্ন মহলে দেখা গেছে, ভোটাররা দলমত নির্বিশেষে এস এম ফজলুল হকের পাশে দাঁড়াচ্ছেন। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন, বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে জড়িত ছিলেন এবং তরুণ সমাজকে সচেতনতার পথে উদ্বুদ্ধ করেছেন। ফলে নির্বাচনী মাঠে হাতপাখা প্রতীক এখন মানুষের মনে একটি আস্থার প্রতীক হয়ে উঠেছে।

এস এম ফজলুল হক বলেন, “আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, ক্ষমতা বা পদ নয়। এলাকার প্রতিটি মানুষ যেন নিরাপদে ও মর্যাদার সঙ্গে বাঁচতে পারে, সেটাই আমার লক্ষ্য।” তিনি প্রতিশ্রুতি দিয়েছেন—নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাট ও কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন করবেন।

অন্যদিকে, এলাকার তরুণ ভোটাররা তার প্রচারণায় যোগ দিচ্ছেন দলে দলে। সোশ্যাল মিডিয়াতেও ‘হাতপাখা’ প্রতীক নিয়ে ব্যাপক প্রচারণা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখছেন, “এস এম ফজলুল হক হচ্ছেন জনগণের প্রকৃত প্রতিনিধি, যিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠের বাস্তবতায় হাতপাখা প্রতীকের প্রার্থী এস এম ফজলুল হক এখন দৃশ্যত অন্যদের তুলনায় এগিয়ে আছেন। জনগণের ভালোবাসা ও বিশ্বাসই তার সবচেয়ে বড় শক্তি।

ঢাকা-১৫ আসনের ভোটাররা এখন অপেক্ষায়—হাতপাখা প্রতীকের এই প্রার্থী তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেন কি না, সেটিই দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd