• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কেদারে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য (MNCAH) বিষয়ে অবহিতকরণ সেশন অনুষ্ঠিত ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের দাবি সেতুর নির্মাণ কাজ বন্ধ করা যাবে না নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা

বান্দরবানের বাইশফাড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিষ্ফোরণে ২ পা উড়ে যাওয়া বিজিবি নায়েক আক্তার হোসেন ১৯ দিনের মাথায় মারা গেছেন

Reporter Name / ৪২৯ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

মোঃ আবু বক্কর সিদ্দিক

ক্রাইম রিপোর্টার, বান্দরবান প্রতিনিধি

শুক্রবার ( ৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাক করেন। পরবর্তীতে রোগীকে ব্রিগেডিয়ার জেনারেল সাদাত বিন সিরাজ (ইন্টেনসিভিস্ট বিশেষজ্ঞ) এর তত্ত্বাবধানে *CPR* দেয়া হয় এবং ৪৫ মিনিট *CPR* দেয়ার পরও তার হার্ট কাজ না করায় কর্তব্যরত চিকিৎসক ১২ টা ১৫ ঘটিকায় রোগীকে মৃত ঘোষনা করেন।

গত ১২ অক্টোবর রোববার সকালে তিনি সীমান্তের ৪০ পিলার এলাকায় আহত হয়েছিলেন। তার ২ পা ক্ষতবিক্ষত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ককসবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন শুক্রবার ( ৩১ অক্টোবর) সোয়া ১২ টায় নায়েক আক্তার হোসেন মারা যান।

সুত্র আরো জানান,নিহত আক্তার হোসেন(৪৫) ভোলার দৌলতখান পৌরসভার ৯ নং ওয়ার্ড বাসিন্দা অবসরপ্রাপ্ত বিজিবি হাবিলদার আবদুল মান্নান ভূইয়ার পুত্র। মৃত্যকালে স্ত্রী ২ ছেলে ১ মেয়ে রেখে যান তিনি।

উল্লেখ্য, বিজিবি নায়েক আক্তার হোসেন ১২ অক্টোবর সকাল ১০ টার দিকে বাইশফাঁরী সীমান্ত টহল দিতে গিয়ে মাইন বিস্ফোরণে ২ হারান। তিনি ৩৪ বিজিবি অধিন বাইশফাঁড়ি বিওপিতে কর্মরত ছিলেন।

বিজিবি সূত্র আরো জানা জানান, সকালে টহলরত অবস্থায় বিজিবির একটি দল সীমান্তের ৪০ ও ৪১ নম্বর পিলারের মাঝামাঝি রেজুআমতলী বিওপির প্রস্তাবিত টিওবির পেয়ারাবুনিয়া

স্থানে পৌঁছালে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি কতৃক বসানো ল্যান্ড মাইন বিস্ফোরণ ঘটে। এতে টহলদলের সদস্য নায়েক আকতারের ২ পা ক্ষত-বিক্ষত হয়। পরে তার ২ পা কেটে ফেলা হয়।

গোয়েন্দা সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের ভেতরে চলমান সংঘাতের কারণে সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে আরাকান আর্মি সীমান্তবর্তী বেশ কিছু এলাকাকে মাইনফিল্ডে পরিণত করেছে। ফলে ঘুমধুম ও বাইশফাঁড়ি সীমান্ত এলাকা দিয়ে টহলরত বিজিবি সদস্যরাও মারাত্মক ঝুঁকিতে রয়েছেন।

এর আগে একই সীমান্ত এলাকায় একাধিকবার মাইন বিস্ফোরণে স্থানীয় নাগরিক ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা হতাহত হয়েছিলেন।

স্থানীয়রা জানান, সীমান্তের পরিস্থিতি এখন অত্যন্ত ভয়াবহ। তারা অনুপ্রবেশ ও মাইনঝুঁকি রোধে সীমান্তে বিজিবির পাশাপাশি সেনা নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd