• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কেদারে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য (MNCAH) বিষয়ে অবহিতকরণ সেশন অনুষ্ঠিত ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের দাবি সেতুর নির্মাণ কাজ বন্ধ করা যাবে না নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা

ফকিরহাটে ট্রেনে কা-টা পড়ে প্রাণ গেল কৃষকের

Reporter Name / ২৬৪ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

মোঃ আজিজুল গাজী

জেলা প্রতিনিধি বাগেরহাট

বাগেরহাট, শুক্রবার (১৭ অক্টোবর)
বাগেরহাটের ফকিরহাটে মাঠ থেকে গরু আনতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে নিয়াম মিনা (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লখপুর ইউনিয়নের ভট্রখামার রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিয়াম মিনা ভট্রখামার গ্রামের মৃত সামাদ মিনার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কৃষক নিয়াম মিনা মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ভট্রখামারের ১৮ নম্বর রেল ব্রিজ পার হওয়ার মুহূর্তে বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ও মোংলা রেলওয়ে পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মোংলা রেল পুলিশ ক্যাম্পের এসআই নাজমুল হুসাইন বলেন,
“ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয়রা জানান, রেললাইন পারাপারের সময় এলাকায় কোনো সিগন্যাল বা সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd