• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কেদারে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য (MNCAH) বিষয়ে অবহিতকরণ সেশন অনুষ্ঠিত ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের দাবি সেতুর নির্মাণ কাজ বন্ধ করা যাবে না নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা

বুড়িচংয়ে সাবেক ছাত্রলীগ নেতা মো. শামীম গ্রেফতার

Reporter Name / ৩৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মো. শাহজাহান বাশার,

সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও একাধিক মামলার আসামি মো. শামীম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি রাত ১১টার দিকে নিশ্চিত করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে হামলা, স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা দায়ের হয় শামীমের বিরুদ্ধে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন।

পুলিশের দাবি, শেখ হাসিনার সরকার পতনের পর ছাত্রলীগের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। শামীমও তখন গা ঢাকা দেন। পরবর্তীতে ‘সাংবাদিক পরিচয়ে’ এলাকায় ফিরে এসে প্রশাসনের বিভিন্ন দপ্তরে তথ্যানুসন্ধানের নামে যোগাযোগ রাখতে থাকেন। অভিযোগ রয়েছে, তিনি এই সুযোগে এলাকায় নাশকতা, আতঙ্ক সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করতেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত শামীম বুড়িচং সদর ইউনিয়নের সর্দারবাড়ি এলাকার মো. আমির হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন,
“মো. শামীম নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

চলমান তদন্তে পুলিশ আরও কয়েকজনের সম্পৃক্ততার খোঁজ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd