• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ ও প্রশাসনের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

Reporter Name / ১০০৫ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে স্বতস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইমদাদুল হক সেলিম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ হারুন।

আওয়ামী লীগের নেতৃত্বে শোভাযাত্রাটি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে গিয়ে সমাপ্ত হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগ মনোনীত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী আলহাজ্ব এডঃ মোঃ মোসলেম উদ্দিন বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিঃ সহ সভাপতি এডঃ আঃ রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, মেয়র গোলাম কিবরিয়া, মোঃ শামসুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান, কেরামত আলী জিন্নাহ, মোঃ খাইরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া শিমুল তরফদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ কেবিএম আমিনুল ইসলাম খাইরুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি, সুজন রতন দে, জাহাঙ্গীর আলম, তাঁতী লীগের চান মিয়া প্রমুখ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শরাফ উদ্দিন শর, অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান, ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, পৌর নির্বাচিত কর্মকর্তা হারুনুর রশিদসহ সকল কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া ও কাউন্সিলরদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd