• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল, ফেসবুকে ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের (গঠনতন্ত্র) প্রকাশ ধর্মীয় ভিত্তিতে হিন্দু মুসলিম আলাদা করা যাবে না – আলি আসগার লবি ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে হোসেন স্টোর থেকে ৫০ হাজার টাকার কাপড় চুরির অভিযোগ, সন্ধান পেতে সহযোগিতা কামনা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ডুমুরিয়ায় রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নি/হ/ত, ঘাতক বাস পলাতক কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

কালাইয়ে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ২৯৮ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)

ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের কালাই উপজেলায় আলু সংরক্ষণ হিমাগারের ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ কৃষকেরা ।

রবিবার(২৯জুন) বেলা ১১ ঘটিকায় কালাই উপজেলার সাধারণ কৃষকরা আর বি কোল্ডস্টোরেজ এর সামনে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের উপর অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

প্রতিবাদকারী কৃষকরা জানান, জয়পুরহাট জেলায় এবছর আলুর উৎপাদন বেড়েছে প্রায় ৫০শতাংশ। ফলন ভালো হলেও বাজারে আলুর দাম আশানুরূপ নয়। কৃষকেরা ভালো দাম পাওয়ার আশায় আলু কোল্ড স্টোরে সংরক্ষণ করেন, কিন্তু স্টোর মালিকরা পূর্বের তুলনায় ভাড়া ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দেন। এ অবস্থায় কৃষকদের উৎপাদন খরচই ওঠানো কঠিন হয়ে পড়েছে।

এবিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা কৃষকদের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, আমরা কৃষকদের পাশে আছি। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।কৃষকদের দাবি যৌতিক,স্টোর মালিকেরা অবৈধ ভাবে ভারা বৃদ্ধি করেছে আমরা কৃষকদের দাবি আদায়ে আমরা তাদের সাথে আছি।

আর বি কোল্ডস্টোরেজ এর মহা ব্যবস্থাপক হেলাল উদ্দিন জানান, ঘটনাস্থলে ইউএনওর আসছিল মুঠোফোন ম্যানেজার এর কথা বললেন তিনি, আমরা কিছুক্ষণের মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে বসে আগের দামে কিভাবে আলু ডেলিভারি করা যায় এ বিষয় নিশ্চিত করবো।

অবরোধ চলাকালীন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হাসানের দীর্ঘ প্রচেষ্টায়, প্রতিবাদকারীরা রাস্তা থেকে সরে আর,বি হিমাগারের সামনে অবস্থান নেন।

কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্টোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় কোল্ড স্টোর মালিকপক্ষ কৃষকদের আশ্বস্ত করে বলেন, নতুন করে আর কোনো ভাড়া বৃদ্ধি করা হবে না। এই আশ্বাসে কৃষকরা অবরোধ প্রত্যাহার করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd