• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে আধুনিক কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ‘পার্টনার কংগ্রেস’ ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স তানোর ভূমি অফিসের পেশকার সাজ্জাদ সুমনের বিরুদ্ধে ঘুষের টাকা নেওয়ায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ​একটি খবরের সূত্র ধরে চরের কুঁড়েঘরে ইউএনও: দুই দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারে মানবিক আলোর স্পর্শ নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ

পরকীয়ার জেরে ইউপি সদস্যসহ দুইজনকে কুপিয়ে হত্যা, মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন স্ত্রী

Reporter Name / ৩৯৯ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি:

পরকীয়া সম্পর্কের জেরে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক ইউপি সদস্য এবং তার ভাবিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ইউপি সদস্যের স্ত্রীকেও কুপিয়ে মারাত্মকভাবে যখন করে হামলাকারীরা।

শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চর বলেশ্বর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম হাওলাদার (৫০) চন্ডিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং মাকুলী বেগম (৫২) তার বড় ভাই মর্তুজা হাওলাদারের স্ত্রী। নিহত শহিদুলের ভাই মনিরুজ্জামান সেলিম হাওলাদার ইন্দুরকানি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নিহতের মেয়ে সুমনা আক্তার তোয়া জানায়, শুক্রবার রাত ১১ টার দিকে তার বাবা শহিদুল বাড়ির সামনের পুকুর ঘাটে বসা ছিল। এ সময় প্রতিবেশী সৌদি প্রবাসী ইউনূস হাওলাদার, নিহত শহিদুল এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম হাওলাদার ও রফিকুলের ভাই লিটন হাওলাদার সহ আরো ৫-৬ ধারালো অস্ত্র নিয়ে তার বাবার উপর হামলা করে। এ সময় রফিকুলের স্ত্রী রেহানা বেগম ও বড় ভাইয়ের স্ত্রী মাকুলী বেগম তাকে রক্ষা করতে দৌড়ে সেখানে গেলে, হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে মারাত্মকভাবে যখন করে। এ সময় শহিদুল এবং মাকুলীর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। এমনকি অভিযুক্ত ইউনুস নিহত শহিদুলের পুরুষাঙ্গ কেটে ফেলে। পরবর্তীতে স্থানীয়রা আহত শহিদুলের স্ত্রী রেহানাকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানিয়েছে, প্রবাসী ইউনুস প্রায় দেড় মাস আগে বিদেশ থেকে বাড়িতে ফিরেছে। তার স্ত্রীর সাথে নিহত শহিদুলের পরকীয়ার সম্পর্ক রয়েছে এই সন্দেহ তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একবার এর আগে সালিশ বৈঠক‌ও হয়েছিল।এছাড়া অন্যান্য নারীদের সাথে পরকীয়ার অভিযোগ ছিল নিহত শহিদুলের বিরুদ্ধে।

এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর সদর সার্কেলের
অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। তিনি জানান হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd