• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফটোসেশন রাজনীতি: ছবির ঝলকানিতে হারিয়ে যাচ্ছে প্রকৃত রাজনীতি বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এমদাদুল হক ধীমানের সভাপতিত্বে প্রথম সভা ও মিলাদ অনুষ্ঠিত তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ পাঁচজনের বিরুদ্ধে মামলা আসন্ন ইউপি নির্বাচন: বাকশীমূল ইউনিয়নে প্রার্থী হতে আগ্রহী সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর ভেঙে পড়ল গাছ ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ ​মানবতার অনন্য দৃষ্টান্ত: মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্ত দিলেন যুবদল নেতা রিয়াজ ​মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী বাগেরহাটের সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন পরিবেশ প্রতিমন্ত্রীর

আনোয়ারায় জনমত গঠনের লক্ষ্যে বারখাইন ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৩১৮ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

 

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

দক্ষিণ চট্টগ্রামের উপজেলা আনোয়ারা বারখাইন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন কতৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কতৃক ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠন এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বারখাইন ইউনিয়নের মাজার গেইট নিজামের পুলের গোড়ায়, মা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্টানে আনোয়ারা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সংগ্রামী নেতা গাজী মো: ফোরকানের সভাপতিত্বে, অনুষ্ঠানের সঞ্চালনা করেন বারখাইন ইউনিয়নের সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা লায়ন হেলাল উদ্দিন বলেন,  জাতীয়তাবাদী দল বিএনপিকে এগিয়ে নিতে আগামী নির্বাচনে  প্রত্যেকটা ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হইবে। আপনারা আপনাদের মতামত ব্যক্ত করেন। আলোচনা করে কিভাবে সংগঠনকে সাংগঠনিক শক্তিতে রূপান্তরিত করা যায় তার মতামত পোষণ করবো। অতীতে সাংগঠনিক কাঠামো খুবই দুর্বল ছিল। এখন সময় এসেছে তৃণমূল থেকে শুরু করে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নেওয়ার। নেতাকর্মীদের সজাগ থাকতে হইবে। নিজের স্বার্থের উদ্দে গিয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ দূর করতে হবে। তবে একটি দল সাংগঠনিকভাবে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জননেতা জনাব লায়ন হেলাল উদ্দিন কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বারখাইন ইউনিয়ন বিএনপির নেতা জিয়া উদ্দিন জিয়া,মো: ইকবাল হোসেন,মোঃ মানিক ও ফোরকান উদ্দিন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলার বারখাইন বিএনপি’র যুবদল নেতা গাজী মোঃ ফোরকান, মো: মোরশেদ,মো: ইকবাল হোসেন। সেচ্ছাসেবক দলের মধ্যে বক্তব্য রাখেন, সংগ্রামী নেতা ও সংগঠক মোহাম্মদ ফোরকান উদ্দিন।

বক্তব্যে বক্তারা বলেন,শহীদ জিয়ার আদর্শে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল কে দূরে রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হইবে। জনগণের ও নেতাকর্মীদের  মতামতের উপর ভিত্তি করে সংগঠনের সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র অঙ্গ সংগঠন সহ প্রত্যেকে নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করতে হবে। তাহলেই শহীদ জিয়ার আদর্শে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হইবে।

অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ১০টায় সমাপ্তি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারখাইন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপির ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd