• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল, ফেসবুকে ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের (গঠনতন্ত্র) প্রকাশ ধর্মীয় ভিত্তিতে হিন্দু মুসলিম আলাদা করা যাবে না – আলি আসগার লবি ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে হোসেন স্টোর থেকে ৫০ হাজার টাকার কাপড় চুরির অভিযোগ, সন্ধান পেতে সহযোগিতা কামনা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ডুমুরিয়ায় রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নি/হ/ত, ঘাতক বাস পলাতক কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

জয়পুরহাটে গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৪৪০ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টা থেকে দিনব্যাপীজেলা প্রশাসনের উদ্যোগে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাঃ সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আরিফ হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মতিয়ার রহমান, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইমাম হাসিম গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাজিউর রহমান রাজু সহ সাংবাদিক ও সুধীজনরা।

এসময় বক্তারা বলেন, অল্প সময়ে ও স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাম আদালত আরো শক্তিশালী ও জোরদার করলে অত্যন্ত গ্রামের মানুষও প্রকৃত আইনি সেবা পাবে ও হয়রানি থেকে মুক্ত হবে ।

জেলা গ্রাম আদালত সূত্রে জানা যায়,গত এক বছরে জেলার গ্রাম আদালতগুলোতে মামলা দায়ের হয়েছে ৩ হাজার ৩৬টি। এর মধ্যে ৬৯.৯৯ শতাংশ মামলার নিষ্পত্তি হয়েছে।

গ্রাম আদালতের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির পাশাপাশি ২ কোটি ৬২ লাখ ৬১হাজার ৭০ টাকা ক্ষতিপূরণ পেয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd