• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রামের কচাকাটায় ১৭০ পিস ইয়াবা, মাদকসহ দুই জন গ্রেফতার করেছে পুলিশ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস মহানবী (দ.)-এর আদর্শ অনুসরণে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান — শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার, নাগেশ্বরীতে মেধাবী শিক্ষার্থী বিত্তের মরদেহ উদ্ধার ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ

জয়পুরহাটে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ২৭৮ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।২৯ শে এপ্রিল (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে আমার দেশ পাঠকমেলা জয়পুরহাট শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে আমার দেশ পাঠকমেলার জয়পুরহাট জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক আশরাফুল আলম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক সাধারণ সম্পাদক মাসুদ রানা সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, একুশে টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি ওমর আলী বাবু, লাখোকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ইসমে ইসমাইল হোসেন, সানশাইন পত্রিকার জেলা প্রতিনিমধি শাহাবুদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘ ৪৮ ঘন্টার মধ্যে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে। এবং এ মিথ্যা মামলা দায়েরের জন্যে জন্য বাদী মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করতে হবে। সাংবাদিকের কাজ সমাজ ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে অনিয়ম, দূর্নীতির ঘটনা ঘটে- অনুসন্ধানের মাধ্যমে সেগুলো বের করে আনা। অন্যায় অপরাধের কাছে মাথানত না করে প্রকৃত ও সত্য ঘটনা তুলে ধরা। ঠিক এ-ই কাজটিই করেছিলেন ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
তাই তাঁর বিরুদ্ধে যে মামলা চলমান আছে, দ্রুত তা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অন্যথায় সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd