মাহবুব হাসান এর অনুসন্ধানী প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট।
বিস্তারিত : দীর্ঘ ২৩ বছর সততার সাথে দায়িত্ব পালনের মাশুল গুনতে হচ্ছে ধামরাই চৌহাট ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা ( সচিব) জনাব মো: মহসিন মিয়াকে। চিহ্নিত একটি মহলের পরিকল্পিত মিথ্যা অপপ্রচার এর শিকার হয়ে নীরবে ফেলছে চোখের জল। অনুসন্ধানে জানা যায় প্রায় ২৩ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী এই কর্মকর্তা রীতিমত পথের কাটা হয়ে দাড়িয়েছে ক্ষমতার অপব্যবহারকারী একটি স্বার্থান্বেষী কুচক্রী মহলের। আর তাই পথের কাটা অপসারণ করতে রীতিমত প্রোপাগান্ডা চালিয়ে নস্ট করা হচ্ছে দীর্ঘ দিনের গড়া ইতিবাচক ইমেজ। আর এই সিন্ডিকেট এর অপপ্রচার কে আরও হলুদ রঙের রং তুলিতে অংকন করে যাচ্ছে ব্যাঙেরছাতার মত গজিয়ে ওঠা হলুদ সাংবাদিকতার আড়ালে লুকিয়ে থাকা কিছু নিবন্ধন বিহীন অনলাইন পোর্টাল। জনাব মহসিন মিয়ার আয়কর রিটার্ন তদন্ত করেও পাওয়া গেছে স্বচ্ছতার চিত্র। ঢাকার খিলখেতের তলনায় জন্ম নেয়া মহসিন মিয়া স্বচ্ছল পরিবার থেকে উঠে এসেছেন। আর পারিবারিক স্বচ্ছলতাকেই দাবার গুটি হিসেবে উপস্থাপন করে মানসিক ও সামাজিক ভাবে তাকে হেয় করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি সিন্ডিকেট। বিষয়টি ইতিমধ্যেই উর্ধতন কতৃপক্ষ কে অবহিত করা হয়েছে। তবে এ জাতীয় বিষয়গুলো সুষ্ঠু তদন্ত না হলে অকালে ঝরে যাবে মহসিন এর মত অনেক সম্ভাবনাময় সততার চরিত্রের প্রকৃত নায়ক’রা।।