• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কাফরুল উত্তর ৪নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রথমবরের মতো বরিশালে পালিতো হলো বিশ্ব ডায়াবেটিস দিবস কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানা উন্নয়নে সরকারি অনুদানের আশ্বাস দিলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির বাংলাদেশ প্রেস ক্লাবের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান ধরলার ভাঙন থেকে বাঁচাতে লিজ নেওয়া জমিতে প্রটেকশন নির্মাণ শুরু নাগেশ্বরী বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক হলেন নুরন নবী দুলাল

কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মাসুম বিল্লাহ

পিরোজপুর জেলা প্রতিনিধি.

কথায় নয়, কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করলেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান।
শহরের জলাবদ্ধতা নিরসন, খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, মশার বংশবিস্তার রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল পরিষ্কার অভিযান শুরু করেছে ভাণ্ডারিয়া পৌর প্রশাসন। কোনো নির্দেশনা দিয়ে দায়িত্ব শেষ না করে নিজেই হাঁটুপানিতে নেমে খালের কচুরিপানা ও আবর্জনা পরিষ্কারে অংশ নেন ইউএনও মো. হাসিবুল হাসান।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ডসংলগ্ন কাজীবাড়ি ও মিয়াবাড়ি এলাকার মুচিরখালে এ অভিযান শুরু হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিডি ক্লিন ভাণ্ডারিয়ার সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান। এ সময় বিডি ক্লিনের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা খালের কচুরিপানা ও আবর্জনা অপসারণে অংশ নেন।
ইউএনও হাসিবুল হাসান বলেন, সামান্য বৃষ্টিতেই পৌর শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, অবৈধ দখলমুক্ত করে খাল পুনরুদ্ধার ও নিয়মিত পরিষ্কার করা জরুরি। এতে জলাবদ্ধতা নিরসন, মশার বংশবিস্তার রোধ ও শহরের সৌন্দর্যবর্ধনে ইতিবাচক ভূমিকা রাখবে।
স্থানীয়রা জানান, একজন প্রশাসনিক কর্মকর্তাকে নিজেই হাঁটুপানিতে নেমে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখে তাঁরা অনুপ্রাণিত হয়েছেন। শুধু নির্দেশনা নয়, নিজের কাজের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেছেন ইউএনও তাঁর এ উদ্যোগ অন্যদেরও নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিরাজ হাওলাদার, ২ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি কাজী সফিকুল আলম সুমন, বিডি ক্লিন ভাণ্ডারিয়ার সমন্বয়ক মেহেদী হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd