• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আলীকদমে আবাসিক হোস্টেলে ছাত্রী বিষপানে অসুস্থ, কক্সবাজারে রেফার জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা দিলেন ১ লাখ ৪২ হাজার টাকা তানোরে তরুণদের খেলাধুলায় উৎসাহিত ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জার্সি বিতরণ নাগেশ্বরীতে জাতীয় যুব দিবসে র‍্যালি আলোচনাসভা রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা ফারুক হাওলাদার (রুটি ফারুক) বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত ফকির বাজার স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত চোরাচালানের অভিনব কায়দা ব্যর্থ: দক্ষিণ সুরমায় ৪৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২! সাতক্ষীরায় খাদে পড়ল জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত পথচারী নাগেশ্বরীতে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর টিকা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম পেলেন ‘বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০২৬’

Reporter Name / ৩৪ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

 

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

সাংবাদিকতায় সততা, নিষ্ঠা, সাহসিকতা ও বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ ‘বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক অভয়নগর পত্রিকার নাগেশ্বরী প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার মো. রাশেদুল ইসলাম।
গত শনিবার (৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ) ঢাকার ধানমন্ডির ড্যাফোডিল প্লাজার গ্রিন গার্ডেন অডিটোরিয়ামে জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক ও বর্ষসেরা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

জমকালো এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া গ্রুপের সম্মানিত চেয়ারম্যান।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শাহীন হোসেন এবং বার্তা সম্পাদক ইসমাইল।

এছাড়া পত্রিকার বিভিন্ন স্তরের কর্মকর্তা, দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিগণ এবং আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সাংবাদিকতা জাতির বিবেক। তৃণমূলের সঠিক চিত্র তুলে ধরে যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছেন, তাদের এমন স্বীকৃতি আগামী দিনের পথচলাকে আরও বেগবান করবে।”

মো. রাশেদুল ইসলামের এই অসামান্য অর্জনে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দসহ কুড়িগ্রাম জেলার সাংবাদিক সমাজ, বিভিন্ন সুধীজন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এই স্বীকৃতি নাগেশ্বরীর তৃণমূল সাংবাদিকদের আরও বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ প্রকাশে উৎসাহিত করবে বলে সহকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd