• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
এসপির কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য তানোরে ৭০ পিস ই/য়া/বা সহ যুবক আ/ট/ক নাগেশ্বরীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটিতে আলহাজ হারিসুল বারী রনি নাগেশ্বরীর ২নং রায়গঞ্জ ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে মো. ইউসুফ আলীর প্রার্থিতা ঘোষণা শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের দালাল কাউসার ছাড়া সেবা দেন না নায়েব নাসিরউদ্দিন শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে: ফজলুল হক মিলন ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ নারী-পুরুষ-শিশু—সব বয়সের পোশাকে জমজমাট ‘আড়ং ফ্যাশন’ বুড়িচংয়ের হারিজ খান প্লাজায় পোশাকের বাহারি আয়োজন নিয়ে ‘আড়ং ফ্যাশন’

তানোরে ৭০ পিস ই/য়া/বা সহ যুবক আ/ট/ক

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

হামিদুর রহমান,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর তানোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা সহ মাসুদ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত১টার দিকে উপজেলার তালন্দ ইউনিয়নের সমাসপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মাসুদ উপজেলার তালন্দ ইউনিয়নের সমাসপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সমাসপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় তানোর থানা পুলিশ। পরে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসানের নির্দেশে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই উৎপল কুমার ও এএসআই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের সাত সদস্যের একটি দল অংশ নেয়। একপর্যায়ে মাসুদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাকে থানায় নিয়ে আসা হয় এবং উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আইন অনুযায়ী, মাদকদ্রব্যের ধরন, পরিমাণ ও অপরাধের প্রকৃতির ওপর সংশ্লিষ্ট ধারায় মামলা ও শাস্তির বিধান নির্ধারিত হয়।
এদিকে তানোর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তরুণদের সচেতন করতে সামাজিকভাবে কার্যকর উদ্যোগ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd