• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল উওরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা সহ পল্লবী থানার এএসআই আটক আগামীর পার্সেল রয়ে গেল, পরে জানা গেল মানুষটি না ফেরার দেশে ঢাকাসহ দেশের ২৯ জেলায় বাজার তদারকি: ৬১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৯ হাজার টাকা জরিমানা গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ ইনজামামুল হকের জন্মদিন আজ আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা ধ/র্ষ/ণে/র পর ডিএনএ পরীক্ষায় প্রমাণিত/সেই ১১ বছর বয়সি শিশুর সন্তানের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান

নাগেশ্বরী ভাওয়াইয়া একাডেমীর উদ্যোগে কছিম উদ্দিনের ৩৪তম মৃত্যু বার্ষিকী পালিত

Reporter Name / ৩৬ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ‎নাগেশ্বরীতে ভাওয়াইয়া যুবরাজ বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দিনের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন ও ভাওয়াইয়া সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
ভাওয়াইয়া একাডেমি, নাগেশ্বরীর উদ্যোগে ২২ আগষ্ট টিএন্ডটি মোড় একাডেমী চত্তরে ভাওয়াইয়া একাডেমি চত্বরে এই স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাওয়াইয়া একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ বেতার রংপুরের ভাওয়াইয়া শিল্পী সংবাদকর্মী শফিকুল ইসলাম শফির পরিচালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগীত শিক্ষক জলিল সরকার । এ সময় সময় হাফিজুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা৷ নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান, নাগেশ্বরী সরকারি কলেজের প্রভাষক ও ‘কথকের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম রেজা, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহীন শহীদ,সম্পাদক রফিকুল ইসলাম,বিশিষ্ট সংগীত শিল্পী কানাই লাল সরকার, ঢাকা সিটি ব্যাংকের প্রিন্সিপাল মোজাম্মেল হক পাপন,সুরের ভুবন সাংস্কৃতিক একাডেমির সভাপতি ও রংপুর বেতার শিল্পী পূর্ণচন্দ্র কর্মকার সহ অনেকে। স্মরণ সভায় বক্তারা ভাওয়াইয়া সংগীতে বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দিনের অনান্নো অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী লোকসংগীতকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে ভাওয়াইয়া একাডেমি ও রংপুর বেতার শিল্পীদের পরিবেশনায় কছিম উদ্দিনের লেখা ও গাওয়া গানের ‘ভাওয়াইয়া সন্ধ্যা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd