• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মধ্য মমিনগঞ্জ জামে মসজিদের মেহরাবের টাইলস দিলেন হাজী সোহেল কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট ‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন তানোরে ছাগল-ভেড়ার পি.পি.আর. রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং

রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত

Reporter Name / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

মো: হাফিজুর রহমান

বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপালে “নিরাপদ তথ্য প্রযুক্তির ব্যবহার সুস্থ যুব সমাজ ও উন্নত জাতি গঠনের হাতিয়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ‘বার্ষিক যুব সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো- অর্ডিনেশনের আয়োজনে এবং রামপাল উপজেলা শিশু ও যুব ফোরামের অংশগ্রহণে রামপাল উপজেলা অডিটরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল কো-অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজীব আল রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার পুষ্পেন সরকার, রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রামপাল এডিপির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাইল্ড রাইটস ইন এ্যাকশন বিউটি কুইন,
প্রোগ্রাম অফিসার ও চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়া,প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, প্রোগ্রাম অফিসার ঈশিতা বৈরাগী,প্রোগ্রাম অফিসার পার্থ সারথী দোবে সব বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শিশোর কিশোরীবৃন্দ।

সমাবেশে বক্তারা নিরাপদ তথ্যপ্রযুক্তির সুফল, অপব্যবহার রোধ এবং উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে তরুণ ও যুব সমাজের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে যুব ফোরামের সদস্যদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd