• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফকিরহাটে দুই নারীর বসতঘরে আগুন লেগে তিনটি ঘর পুড়ে ছাই মর্মান্তিক স্বজনহারার মাঝে ভালোবাসার হাত: সাপে কাটা বাবুলের পরিবার পেল ‘শেষ ঠিকানা বন্ধু ফাউন্ডেশন’-এর সহায়তার আলো ফুলতলায় প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মেধা বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ভাণ্ডারিয়ায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত একই দিনে একই সড়কে ফের দুর্ঘটনা: লাইনঝিরিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা কংক্রিটবোঝাই ট্রাক তানোরে মাদক, সাইবার অপরাধ ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা নাগেশ্বরীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের পক্ষ থেকে মুর্দা মশারী বিতরণ দক্ষিণ সুরমা সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান ও ভাঙচুরের ঘটনায় উত্তেজনা, ‎প্রথমবারের মতো খাদ্য সহায়তায় স্বস্তিতে মোংলার জেলেরা

ফকিরহাটে দুই নারীর বসতঘরে আগুন লেগে তিনটি ঘর পুড়ে ছাই

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

রাসেল শেখ সুুমন

ফকিরহাট উপজেলা প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার হোচলা পশ্চিম পাড়ায় দুই নারীর বসতঘরে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এতে নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, নেলাই মেশিনসহ সকল আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় দুই পরিবারের দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, রবিবার সকালে উপজেলার হোচলা গ্রামের মৃত সুভাষ মন্ডলের স্ত্রী শীলা মন্ডল ও কৃষ্ণপদ মন্ডলের স্ত্রী দোলা মন্ডলের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। দ্রুত স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষনে ওই দুই নারীর তিনটি ঘরসহ সকল মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনের শেষ অংশবিশেষ নেভায়। বিদ্যুতের র্সট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটতে বলে স্থানীয়রা ধারনা করছেন।

ক্ষতিগ্রস্ত শীলা মন্ডল ও দোলা মন্ডল জানান, এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

ফকিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া বলেন, আগুনের ঘটনাটি তারা দেরীতে পেয়েছেন। যে কারনে সঠিক সময় ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি। আগুনে তিনটি ঘরের সব পুড়ে গেছে। বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd