সিলেট দক্ষিণ সুরমা প্রতিনিধি
আটক ২সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নান্টুঃ লাল ও মনি লাল নামে দুই ব্যক্তিকে মাদকসহ আটক করা হয়েছে। আটকের পর কলোনিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় একটি মুদির দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।আটক ও ভাঙচুরদক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে নান্টু লাল ও মনি লালকে মাদকসহ গ্রেফতার করে।আটকের জেরে কলোনির ভেতর সায়েদ মিয়ার মুদির দোকান ভাঙচুর করা হয়।ঘটনাস্থলে দুটি মোটরসাইকেলসহ আশপাশের কলোনির কিছু অংশ ভাঙচুর করা হয়েছে বলে জানা যায়।
স্থানীয়দের দাবিস্থানীয় জনগণের দাবি, প্রকৃত মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা ক্ষমতা না দেখিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।পক্ষপাতিত্বের অভিযোগ ও কলোনিবাসীর প্রতিক্রিয়াকলোনির বাসিন্দাদের একাংশের অভিযোগ, নির্দিষ্ট কোনো পক্ষ বা ব্যক্তির হয়ে অন্য মাদক ব্যবসায়ীদের আড়াল করার চেষ্টা চলছে।সুইপার কলোনির রহিমা বেগম বলেন, কলোনিতে অনেকেই মাদক ব্যবসার সাথে জড়িত। একজনকে ভালো সাজিয়ে অন্যকে মাদক ব্যবসায়ী বলা এক ধরণের ফায়দা হাসিলের অপচেষ্টা মাত্র।