• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎প্রতিমন্ত্রীর নাম ও সিল ব্যবহার করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার ভাণ্ডারিয়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম॥ গ্রেপ্তার-১ তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উদযাপন, প্রশাসনের অনুপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ এমপিকে উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধনের অভিযোগে তানোরে জামায়াতের বিক্ষোভ বরুড়ায় ট্রাকভর্তি মাদক উদ্ধার আশুলিয়ায় নব্য মেরামতকৃত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ​ যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি: আইনি তোয়াক্কা না করায় বাড়ছে ‘টাইম বোম্ব’ ঝুঁকি পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: সিসিক নির্বাচন: কে এই বিতর্কিত ‘ডেভিল রাজেশ জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বুড়িচংয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

এমপিকে উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধনের অভিযোগে তানোরে জামায়াতের বিক্ষোভ

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

হামিদুর রহমান,রাজশাহী জেলা প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধনে স্থানীয় সংসদ সদস্যকে (এমপি) উপেক্ষা করার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখা।
রোববার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় তানোর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদী পথসভা।
দলটির নেতৃবৃন্দের দাবি, পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, কৃষ্ণপুর বায়তুননূর দাখিল মাদ্রাসা এবং কোয়েল আদর্শ ডিগ্রি কলেজ-এর নবনির্মিত ভবন উদ্বোধনের ক্ষেত্রে স্থানীয় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানকে পাশ কাটিয়ে সংরক্ষিত নারী সংসদ সদস্যকে দিয়ে উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এটি নির্বাচিত জনপ্রতিনিধির মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী।
এ ঘটনার প্রতিবাদে “সংসদীয় আসন ৫২, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) এমপিকে উপেক্ষা করে সংরক্ষিত নারী এমপিকে দিয়ে তানোরের উন্নয়ন কাজের উদ্বোধন মানি না, মানবো না” শীর্ষক ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।
মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক ডি. এম. আক্কাস আলী।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ও অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা শাখার সহ-সেক্রেটারি এবং তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির, উপজেলা নায়েবে আমির ও মুণ্ডুমালা পৌর মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, পৌর জামায়াতের আমির মোকসেদ আলী, পৌর সেক্রেটারি জুয়েল রানা এবং তানোর পৌর মেয়র পদপ্রার্থী মাহাবুর চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের মানুষের ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান।
এ সময় বক্তারা অতীতে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বানও জানান তারা।
পথসভা থেকে উপজেলা প্রশাসনের প্রতি অবিলম্বে বিতর্কিত উদ্যোগ থেকে সরে এসে স্থানীয় জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধনের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
উল্লেখ্য, এ বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযোজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd