• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মধ্য মমিনগঞ্জ জামে মসজিদের মেহরাবের টাইলস দিলেন হাজী সোহেল কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট ‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

বাস্তব প্রশিক্ষণ শেষে নরসিংদী ছাড়লেন দুই শিক্ষানবিশ এএসপি, আরআইকে বিদায় সংবর্ধনা

Reporter Name / ১৬১ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মোঃ শাহজাহান বাশার| ২ আগস্ট: নরসিংদী জেলা পুলিশের বাস্তব প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে বিদায় নিয়েছেন দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি)। একই সঙ্গে বদলিজনিত কারণে জেলার সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) মীর শহিদুল ইসলামকেও সংবর্ধনা জানানো হয়েছে। এ উপলক্ষে রোববার (২ আগস্ট) নরসিংদী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক আন্তরিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে নরসিংদী জেলায় বাস্তব প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ অলিউর রহমান এবং রকিবুল হাসান সাকিব-এর প্রশিক্ষণকালীন অবদানের প্রশংসা করা হয়। পাশাপাশি বদলিজনিত কারণে দায়িত্ব থেকে বিদায় নেওয়া জেলার সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) মীর শহিদুল ইসলাম-এর কর্মদক্ষতা ও পেশাগত নিষ্ঠারও প্রশংসা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক। তিনি বিদায়ী কর্মকর্তাদের নতুন কর্মস্থলে সততা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে তাদের কর্মজীবনের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

পরে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বিদায়ী সহকর্মীদের সঙ্গে কর্মক্ষেত্রের বিভিন্ন স্মৃতি ভাগাভাগি করেন এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

এ সময় নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd