• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফিফা বিশ্বকাপ জয়ীদের জন্য বিশেষ ‘চ্যাম্পিয়ন রিং’ তৈরি, পাচ্ছেন খেলোয়াড় ও কোচ সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা শহীদদের আত্মত্যাগ গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে চিরস্মরণীয় ইউএনও নাঈমা খান কৃষক স্মার্ট কার্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন’ ভান্ডারিয়ায় কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের উদ্বোধন সিলেটে এসএমপির মাসব্যাপী মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দৌলতখানে শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে পালিত হলো ‘শহিদ জুলাই দিবস সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমানে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় সিগারেট ও টায়ারসহ গ্রেফতার- সম্পর্ক বদলে গেল একটি পলকে ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে

সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মোঃ মুমিনুল ইসলাম মনিয়া

কানাইঘাট উপজেলা প্রতিনিধি।


সিলেটের কানাইঘাট থানার অত্যন্ত দক্ষ, জনপ্রিয় ও কর্তব্যপরায়ণ তিন পুলিশ কর্মকর্তা—সাব-ইন্সপেক্টর (এসআই) শৈলেশ চন্দ্র , এসআই শাহ আলম এবং এসআই সাইদুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

​আজ ১৭/০৭/২০২৬ তারিখে কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে তাঁদের এই বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। বিদায়লগ্নে সহকর্মী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

​বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, কানাইঘাট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষকে আইনি সেবা দিতে বিদায়ী এই তিন কর্মকর্তা নিরলসভাবে কাজ করে গেছেন। করোনাকালীন দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন আইনগত ও মানবিক সংকটে তাঁদের সাহসী ভূমিকা সবসময় প্রশংসিত হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে তাঁদের সততা, কর্মদক্ষতা এবং সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার দারুণ মানসিকতা সহকর্মীদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

​সংবর্ধনা অনুষ্ঠানে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃআমিনুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী তিন কর্মকর্তা—এসআই শৈলেশ, এসআই শাহ আলম এবং এসআই সাইদুল ইসলামের হাতে থানার পক্ষ থেকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

​বিদায়ী বক্তব্যে তিন কর্মকর্তা কানাইঘাটে কর্মরত থাকাকালীন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাজের সুবিধার্থে নিজেদের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

​পরিশেষে, তাঁদের নতুন কর্মস্থলে পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd