• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী খুলনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কখনো কর্মকর্তা কখনো গায়ক-শিল্পপতি,ফারদিনের বিয়ে নামক প্রতারণার ফাঁদে নিঃস্ব একাধিক নারী বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাগেশ্বরীতে জাকারিয়া হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সন্ধান দিতে পারলে পুরুষ্কারের ঘোষণা দিলেন পরিবার গিরারপাড় জান্নাতুল বাকী কবরস্থানের বার্ষিক মাহফিল ও সার্বিক উন্নয়নকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির আনন্দ র‌্যালি ও বৃক্ষরোপণ নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কদমতলী পুলিশ ফাঁড়ির টু-আইসি কামরুজ্জামানের ফুলের শুভেচ্ছা দেওয়া নিয়ে তোলপাড়, জনমনে তীব্র ক্ষোভ তানোরে ১৮ কাঠা জমি দখলের অভিযোগ, ভোরে কাঁচা ধান কেটে নিয়ে যাওয়ার দাবি আতঙ্কে পরিবার

তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ পাঁচজনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ১৮৬ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

হামিদুর রহমান তানোর রাজশাহীপ্রতিনিধি:

রাজশাহীর তানোর পৌর সদরের গোল্লাপাড়া ফুটবল মাঠসংলগ্ন খাদ্য গুদামের পাশের সড়কের ধারে অবস্থিত একটি দোকানে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক। একই সঙ্গে দোকান থেকে একটি ফ্রিজ ও একটি টেলিভিশন চুরি করে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গোল্লাপাড়া এলাকার মোজাহার আলীর দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে গোল্লাপাড়া হাটে দায়িত্বরত আনসার ও ভিডিপির সদস্যরা দ্রুত তানোর ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মোজাহার আলী জানান, আগুনে দোকানের মূল্যবান মালামাল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পাশাপাশি দোকান থেকে একটি ফ্রিজ ও একটি টেলিভিশনও চুরি হয়ে গেছে বলে তিনি দাবি করেন। এতে তার কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মোজাহার আলীর অভিযোগ, এটি কোনো স্বাভাবিক অগ্নিকাণ্ড নয়। পরিকল্পিতভাবে তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় রবি, বানেছা, বানেছার ছেলে রাকিব, বানেছার ভাই মিরাজসহ মোট পাঁচজনকে অভিযুক্ত করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন ন্যক্কারজনক ঘটনায় তারা উদ্বিগ্ন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতার ফল—সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd