• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাভারে আর্জেন্টিনা সমর্থককে হ/ত্যা করল ব্রাজিল সমর্থকরা তানোরে উপজেলার কামারগা ইউনিয়নের গৃহবধূকে মারধর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ হাসপাতালে ভর্তি ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ ঢাকাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা দক্ষিণ সুরমায় আবারো প্রকাশ্যেই চলছে শীলং তীর জুয়া ও জানডু-মানডু বোর্ড ব্রাহ্মণপাড়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর টানা ৭ দিনের অনশন, এলাকায় চাঞ্চল্য আশুলিয়ার ভাদাইলে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন ইসরাফিল হোসেন ​তৃতীয় বর্ষে পদার্পণ করল ‘দৈনিক যুগান্তর বাংলাদেশ’ টেন্ডার হলেও কাজ বন্ধ: সিলেটে খোজার খলা কবরস্থানের রাস্তায় চরম দুর্ভোগ, ক্ষুব্ধ এলাকাবাসী প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকার কোটি টাকা আত্মসাত, সিলেটের পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪

Reporter Name / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চার হাজার ১৫ পিস ইয়াবা, নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ ২৬ মামলার আসামি মাদক কারবারি মনির শেখসহ চার জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদার এ তথ্য জানান।
জেলা গোয়েন্দা পুলিশের জানায়, জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত সাত দিনে মোট ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ফকিরহাট মডেল থানার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় মনির শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় মনির শেখ (৪৭), মো. সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), মো. হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭) এবং তৌহিদুল ইসলাম শেখ তামিমকে (২০) গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৪ হাজার ১৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, ‘গ্রেপ্তার মনির শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ মোট ২৬টি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রয়েছে এবং আরো একটি মামলা বিচারাধীন রয়েছে।’#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd