• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ যুবদলের কমিটি ঘোষণা ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটির সভাপতি মুন্না সাধারণ সম্পাদক নয়ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোরে ৪০০ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন কৃষ্ণপুর বায়তুল আমান দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন ঢাকা জেলা ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ১ জন চোর দলের সদস্য গ্রেফতার লালমোহনে সালিশি বৈঠকের মাঝেই রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৭ ড্রেনে ফেনসিডিল ও স্কাপের বোতল এ কেমন সমাজ গড়ছি আমরা? তানোর উপজেলার করিমপুর গ্রামের সরকারি গোরস্থানের জমি দখলে চেষ্টার অভিযোগ, এলাকাজুড়ে উত্তেজনা ডিসি অফিসের মিটিংয়ের অজুহাতে অফিসে অনুপস্থিত? তানোর উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘিরে জনমনে প্রশ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোরে ৪০০ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত নগদ আর্থিক সহায়তা তানোর উপজেলার দুঃস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেনতানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ। অনুষ্ঠানে উপজেলার প্রায় ৪০০ জন দুঃস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে মোট ৫ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে এই সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান এমপি বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত সহায়তা ঈদের আগেই বিতরণের পরিকল্পনা ছিল। কিন্তু ব্যাংক বন্ধ থাকা এবং কিছু প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগার কারণে বিতরণ কার্যক্রমে সামান্য বিলম্ব হয়েছে।
“যাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে, তারা সবাই নির্ধারিত সহায়তা পাবেন ইনশাআল্লাহ। একটি টাকাও বাদ যাবে না। কোনো উপকারভোগী যেন বঞ্চিত না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সমাজে এমন পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে মানুষ শুধু সহায়তা গ্রহণকারী হিসেবে নয়, বরং একসময় সহায়তা প্রদানকারী হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।
তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসা, গবাদিপশু পালন, কৃষিভিত্তিক উদ্যোগ, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষকে স্বাবলম্বী করে তুলতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদেরও এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামের মানবিক শিক্ষা তুলে ধরে বলেন,
“ইসলামের শিক্ষা অনুযায়ী ‘উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম’। অর্থাৎ গ্রহণ করার চেয়ে দান করার মানসিকতা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, যাকাত, সদকা ও সামাজিক সহায়তার মাধ্যমে একটি কল্যাণমুখী ও মানবিক সমাজ গঠন সম্ভব।তিনি আরও বলেন, জাতীয় সংসদে জনগণের কল্যাণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে তিনি প্রস্তাব উত্থাপনের চেষ্টা করবেন। অধ্যাপক মুজিবুর রহমান সহায়তা বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও মানবিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যাকাত, ত্রাণ ও অন্যান্য সহায়তা বিতরণের সময় এমন ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে কোনো মানুষ হয়রানি, দুর্ভোগ বা অসম্মানের শিকার না হন।
উপস্থিত ছিলেন যারা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা আইসিটি প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম, রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর মইনুল হোসেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, শিক্ষা বিভাগের সভাপতি ড. মোঃ ওবায়দুল্লাহ, তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আমীর-সেক্রেটারিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপকারভোগীদের কৃতজ্ঞতা
সহায়তা গ্রহণকারী উপকারভোগীরা বলেন, ঈদকে সামনে রেখে পাওয়া এই আর্থিক সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর, সুশৃঙ্খল ও মানবিক পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd