• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি বাগেরহাটে চোরাই এগারটি গরু ও পিকআপ উদ্ধার, ৩ আসামি গ্রেফতার ফকিরহাটে এক মাদক সেবনকারী-কে কারাদন্ড মাছরাঙা টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপনে গুণীজন, প্রশাসন ও সাংবাদিকদের মিলনমেলা শাহরাস্তিতে মাদক কারবারির মোবাইলে পুলিশের সঙ্গে আর্থিক লেনদেনের চ্যাট ও ভয়েস ক্লিপের অভিযোগ আজিমপুর ফুটবল একাডেমিতে নিজেকে গড়ে তুলছেন সম্ভাবনাময় ফুটবলার ইয়াছিন মানবপাচার ও অনলাইন স্ক্যাম দমনে ‘জিরো টলারেন্স’ স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লার বুড়িচংয়ে জরাজীর্ণ বিদ্যালয় ভবন, গাছতলায় চলছে পাঠদান; চরম ঝুঁকিতে শতাধিক শিক্ষার্থী বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা এবার গ্রামেই, দক্ষিণ জয়নগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ১৫০ রোগীর চিকিৎসা রেল কর্মচারীদের একাংশ ও বহিরাগত সিন্ডিকেটের যোগসাজশ:

কুরবানির পশুর হাট পরিদর্শনে এসএমপি কমিশনার

Reporter Name / ২৮০ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

দক্ষিণ সুরমা, প্রতিনিধি সিলেট।

আহমেদ আকবর

অদ্য ২৬/০৫/২০২৬ খ্রি. বেলা ১২.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন এলাকার কুরবানির পশুর হাটসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ক্রয়-বিক্রয় কার্যক্রম নিশ্চিতকরণের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয় শাহপরান (রহঃ) থানাধীন মিরাপাড়া আব্দুল লতিফ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালি জায়গায় স্থাপিত অস্থায়ী পশুর হাট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, সিসিটিভি মনিটরিং কার্যক্রমসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি কোরবানির পশুর ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাটে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সকলকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে এসএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, হাটের ইজারাদার, কোরবানির পশুর ক্রেতাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd