• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মধ্যনগরে ১৪ পিস ইয়াবাসহ আটক ২ বংশীকুন্ডায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তানোর বিলকুমারী বিলে পাকা ধানের সমারোহ, কিন্তু শ্রমিক ও জ্বালানি সংকটে দিশেহারা কৃষক—লোকসানের আশঙ্কা বাড়ছে ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার, পিকআপ জব্দ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর, সম্পাদক আলী আজগর ইমন কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ০৮ পিস ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় কিশোর নি/হ/ত সাভার-আশুলিয়ায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: ৮০০ পুড়িয়া হেরোইন, ইয়াবা ও চোলাই মদসহ ৯ জন গ্রেফতার কুমিল্লার সাহেবাবাদ সমাজসেবক হাসান হুজুরকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ০৮ পিস ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার

Reporter Name / ৭৫ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মোঃ শাহজাহান বাশার | ২৫ এপ্রিল ২০২৬

চাঁদপুর জেলার কচুয়া থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে ০৮ (আট) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, অদ্য ২৫/০৪/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০০.৩০ ঘটিকার সময় ৯৯৯ (জরুরি সেবা) নম্বরে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিজুল ইসলাম এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম কচুয়া থানাধীন তেতৈয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলামসহ থানা পুলিশের একটি চৌকস ফোর্স। অভিযানের সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী—

১। মনির হোসেন (৩২), পিতা- দেলোয়ার হোসেন মন্ত্র, মাতা- মোরশেদা বেগম, সাং- তেতৈয়া (আমিন বাড়ী)
২। হোসেন (২৮), পিতা- শহীদুল্লাহ মিয়াজী, মাতা- লুৎফুন্নাহার, সাং- ধামালুয়া (মিয়াজী বাড়ী)
৩। শাকিল (২১), পিতা- খলিলুর রহমান, মাতা- মনোয়ারা বেগম, সাং- বাছাইয়া (নতুন বাড়ী), সর্বথানা কচুয়া, জেলা চাঁদপুর

তাদের হেফাজত থেকে ০৮ (আট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মামলা (এফআইআর নং- ২৭, তারিখ: ২৫/০৪/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের অদ্য ২৫/০৪/২০২৬ খ্রিঃ তারিখ যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd