• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের বার্তা নাগেশ্বরীতে ক্যাসিনো/জুয়ারি ১৯জন গ্রেফতার ৯জনের কারাদণ্ড রাজশাহীতে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে চালক-মালিকদের সচেতনতামূলক কর্মশালা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে জনগনের সেবক হতে চান মেম্বার প্রার্থী সুমন বই পড়ুন—সব মনে রাখার জন্য নয়, নিজেকে বদলে দেওয়ার জন্য- মোঃ শাহজাহান বাশার দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতা জুবায়ের আটক নিউইয়র্কে ‘One World: One Humanity’ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত বাইকের সেই মেয়েটি বেঁচে আছেন

আশুলিয়ায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ৭৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৩৭৪ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

ঢাকা, ২১ এপ্রিল ২০২৬ খ্রি.:

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়া থানাধীন বুড়ির পাড়া এলাকা থেকে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। অভিযানে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা সংগীয় অফিসার ও ফোর্সসহ অংশ নেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২১ এপ্রিল ২০২৬ খ্রি. ভোর ৩টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আশুলিয়ার বুড়ির পাড়া এলাকা থেকে দুইজনকে সন্দেহভাজন অবস্থায় আটক করা হয়। পরে তল্লাশিতে তাদের কাছ থেকে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২২,২০০ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ কামাল হোসেন (৪৫), পিতা-মৃত আছর উদ্দিন, মাতা-মৃত গুলজান বেগম, সাং-বুড়ির পাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।
২। মোঃ মাহাবুর রহমান (৩৫), পিতা-মোঃ হানিফ আলী, মাতা-মোছাঃ মালেকা বেগম, সাং-ছোট খাটামারি, থানা-ভূরুঙ্গামারি, জেলা-কুড়িগ্রাম, বর্তমানে আশুলিয়া থানাধীন ঘোষবাগ এলাকার সোনামিয়া মার্কেটের কালাম মাতুব্বরের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd