• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুরবানির পশুর হাট পরিদর্শনে এসএমপি কমিশনার ৬ নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন সহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সোহেল মোল্লা মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা ও চাল বিতরণ উদ্বোধন চরফ্যাশনে ৯৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ফকিরহাটে চিংড়ী শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোরবাসীকে সার্কেল এএসপি আব্দুস সালামের শুভেচ্ছা ও মোবারকবাদ ​দৌলতখানে জুলাই অভ্যুত্থানের শহীদ শাজাহানের পরিবারে জামায়াতের ঈদ উপহা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল মধ্যনগরে বিজিবি সদস্যের ওপর হামলা মামলার ২ নম্বর আসামি জিয়ারুল গ্রেফতার

কানাইঘাট থানা পুলিশের অভিযানে আনুমানিক ১৭ লক্ষ টাকার ভারতীয় শাড়ী, ক্রিম এবং ঔষধসহ ০২ জন চোরাকারবারীকে গ্রেফতার

Reporter Name / ১০৪ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মোঃ মুমিনুল ইসলাম মনিয়া

কানাইঘাট উপজেলা প্রতিনিধি।

মাননীয় পুলিশ সুপার, সিলেট মহোদয়ের দিক নির্দেশনায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম সাহেবের তত্বাবধানে
এসআই(নিঃ) শৈলেশ চন্দ্র দাস, এএসআই(নিঃ) আজদু মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ০৪/০৪/২০২৬ইং তারিখ ২১.৩০ ঘটিকার সময় কানাইঘাট বাইপাস মোড়ে তল্লশী অভিযান পরিচালনা করে চোরাচালানের মাধ্যমে আননয়কৃত ক) ১২টি প্লাস্টিকের প্যাকেটে বিভিন্ন রংয়ের ৬০ পিছ ভারতীয় সিল্ক শাড়ি, মূল্য অনুমান=৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, খ) ১০টি প্লাস্টিকের প্যাকেটে বিভিন্ন রংয়ের ৪০ পিছ ভারতীয় জামদানী শাড়ি, মূল্য অনুমান=২,৮০,০০০/- (দুই লক্ষ আশি হাজার) টাকা, গ) ০৩টি কাগজের কার্টুনে ৯৩৬ পিছ ভারতীয় Clobetasol Propionate & Gentamicin Sulphate Cream CLOBEST-G ক্রীম, মূল্য অনুমান=১,৪০,৪০০/- (এক লক্ষ চল্লিশ হাজার চারশত) টাকা। ঘ) ০৯টি কাগজের কার্টুনে ৫৭৬ বোতল ভারতীয় Practin Syrup 200m.l Cyproheptadine Hydrochloride Syrup I.P সিরাপ, মূল্য অনুমান=৩,৪৫,৬০০/- (তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শত) টাকা। ঙ) ২৪ টি কাগজের কার্টুনে ভারতীয় Clop-G Cream 30g ক্রিম, মূল্য অনুমান=৬,৫৫,২০০/- (ছয় লক্ষ পঞ্চান্ন হাজার দুইশত) টাকা। যাহার সর্বমোট মূল্য (৩,০০,০০০+২,৮০,০০০+১,৪০,৪০০ +৩,৪৫,৬০০+৬,৫৫,২০০)= ১৭,২১,২০০/-(সতের লক্ষ একুশ হাজার দুইশত) টাকার মালামাল এবং উক্ত মালামাল বহনে ব্যবহৃত ০১ টি নীল রংয়ের পিকআপ গাড়ী সাক্ষীদের সম্মুখে জব্দ করেন এবং চোরাকারবারী ১। আনসার আহমদ(২৫),পিতা-বিলাল আহমদ, সাং-হেমুপাকিটিকি, ৫নং ফতেপুর ইউ/পি, ২। আবুল কালাম(২৯), পিতা-মোঃ হেলাল উদ্দিন, সাং-লামাশ্যামপুর, ৫নং ফতেপুর ইউ/পি, উভয় থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট’দ্বয়কে গ্রেফতার করেন। উক্ত ঘটনায এসআই(নিঃ) শৈলেশ চন্দ্র দাস বাদী হয়ে এজাহার দায়ের করিলে কানাইঘাট থানার মামলা নং-০৪, তারিখ-০৫/০৪/২০২৬ইং, ধারা-25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে অদ্য ০৫/০৪/২০২৬ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd