মোঃ মুমিনুল ইসলাম (মনিয়া)
কানাইঘাট উপজেলা প্রতিনিধ।
সহকারী পুলিশ সুপার জনাব সালমান নূর আলম, কানাইঘাট সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম সাহেবের নের্তৃত্বে এসআই(নিঃ) সোহাগ চৌধুরী, এসআই(নিঃ) শাহ আলম, এএসআই(নিঃ) রাসেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ কানাইঘাট থানাধীন মুক্তাপুর সাকিনে বাড়ীর সীমানায় মাটি ফেলাকে কেন্দ্র করে ভিকটিম ইসমাইল আহমদ (১৯), পিতা-মোঃ হারিছ উদ্দিন, সাং-মুক্তাপুর, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে হত্যাকারী আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে কানাইঘাট থানা পুলিশ সারাশি অভিযান শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে ওসমানীনগর থানা এলাকা হইতে কানাইঘাট থানার মামলা নং-০২, তারিখ-০৫/০২/২০২৬ইং, ধারা-৩২৪/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড (হত্যা মামলা) এর আসামী ১। ইসলাম উদ্দিন (২২), ২। লোকমান হোসাইন (২৫), উভয় পিতা-জয়নাল আবেদীন, ৩। জয়নাল আবেদীন (৫৫), পিতা-মৃত ইয়াকুব আলী, সর্বসাং-মুক্তাপুর, থানা-কানাইঘাট, জেলা-সিলেটদেরকে গ্রেফতার করেন। উক্ত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অদ্য ০৫/০২/২০২৬ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।