• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজধানীর সিরাজ ছাত্রীনিবাসে ককটেল নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন হলের শিক্ষার্থীরা দক্ষিণ সুরমায় চুরি-ছিনতাইয়ের উপদ্রব: নেপথ্যে অনলাইন জুয়া ও মাদক, আতঙ্কে এলাকাবাসী বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেখ হাসিনার মৃত্যুর গুজবে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম, যা জানা গেল ফ্যাক্টচেকে এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ *সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি* পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৫০০ বছরের প্রাচীন বটগাছ রক্ষায় ময়েনপুরবাসীর ঐতিহাসিক লড়াই আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ফুটবল প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা

Reporter Name / ৩৯১ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডা. তাসনিম জারা।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রতীক সংগ্রহ করেন।

প্রতীক গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, “গত কয়েকদিন ধরে ঢাকা-৯ আসনের বিভিন্ন এলাকায়—খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। প্রতিদিনই অনেক মানুষ জানতে চেয়েছেন, নির্বাচনে আমার প্রতীক কী হবে, কোন মার্কায় আমাকে ব্যালট পেপারে খুঁজে পাবেন। আজ সেই প্রশ্নের একটি স্পষ্ট ও নিশ্চিত উত্তর আমরা পেয়েছি।”

তিনি আরও বলেন, “আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামীকাল থেকেই আমাদের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আমরা যে রাজনীতির স্বপ্ন দেখি—স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার রাজনীতি—এই মূলনীতির ভিত্তিতেই আমাদের পুরো ক্যাম্পেইন পরিচালিত হবে।”

ডা. তাসনিম জারা এ সময় ঢাকা-৯ আসনের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সবাই যেন দোয়া ও শুভকামনা নিয়ে আমাদের সঙ্গে থাকেন—এই প্রত্যাশা রাখছি।”

উল্লেখ্য, ঢাকা-৯ আসনে এবারের নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারার অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd