• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কেদারে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য (MNCAH) বিষয়ে অবহিতকরণ সেশন অনুষ্ঠিত ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের দাবি সেতুর নির্মাণ কাজ বন্ধ করা যাবে না নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা

এখনও উদ্ধার হয়নি নিখোঁজ নারী পাইলট রিয়ানা

Reporter Name / ১৬৭ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

রাসেল শেখ সুমন

ফকিরহাট উপজেলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলার পশুর নদীতে দ্রুতগামী বোটের স্রোতের তোড়ে জালিবোট উল্টে নিখোঁজ হওয়া নারী পাইলট রিয়ানাকে ৪৮ ঘণ্টা পরও উদ্ধার করা সম্ভব হয়নি। বন বিভাগ ও স্থানীয় জেলেরা নদীতে তল্লাশি চালালেও ওই নারী প্রবাসীর কোনো খোঁজ মেলেনি।

ঘটনাটি ঘটেছে শনিবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে। রিয়ানা স্বামীসহ পরিবার নিয়ে সুন্দরবন ভ্রমণ শেষে ফেরার পথে ডাংমারী ও পশুর নদীর মিলনস্থলে পৌঁছালে দ্রুতগামী একটি বোটের ঢেউয়ের তোড়ে তাদের জালিবোটটি উল্টে যায়। পরিবারের অন্য সদস্যরা কোনোমতে সাঁতরে কূল পেয়ে গেলেও রিয়ানা নিখোঁজ হয়ে যান।

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ রিয়ানা বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক পাইলট ছিলেন। বর্তমানে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। কয়েক দিনের ছুটিতে বাংলাদেশে এসে পরিবারসহ সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন তিনি।

স্বজনরা বলেন, “আমরা এখনো বিশ্বাস করতে পারছি না রিয়ানাকে হারিয়েছি। নদীর দিকে তাকিয়ে আছি চাতক পাখির মতো— হয়তো সে ফিরে আসবে।”

এদিকে, এ দুর্ঘটনার জন্য দ্রুতগামী বোটচালকদের দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রিয়ানার পরিবারের সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে মোংলা রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, “নিখোঁজ নারী পাইলট রিয়ানাকে উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কার্যক্রমে কিছুটা বিলম্ব হচ্ছে।”

তিনি আরও জানান, নিখোঁজ রিয়ানা আমেরিকা প্রবাসী, একসময় বিমানবাহিনীর পাইলট ছিলেন।

রিয়ানার সন্ধানে এখনো নদীজুড়ে তল্লাশি চালাচ্ছে বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd