• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

১২ বছরের শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগ: হাতিয়ার এসআই ক্লোজড

Reporter Name / ১৮৮ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

জাহিদ হাসান

বিশেষ প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই খোরশেদ আলমের বিরুদ্ধে। ভুক্তভোগী শিশু ও তার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

শনিবার (১৩ জুন) রাতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী শিশু ও তার পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির মা জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রে রান্নার কাজ করতেন। মায়ের সাথে শিশুটি মাঝে মাঝে ওই পুলিশ ক্যাম্পে যেত। এই সুযোগে এসআই খোরশেদ আলম শিশুটিকে ফুসলিয়ে বিভিন্ন সময় তার সরকারি বাসভবনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি কাউকে না জানানোর জন্য প্রথমে শিশুটির পরিবারকে টাকা-পয়সার প্রলোভন দেখানো হয়। পরবর্তীতে ঘটনা ফাঁস করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই এসআই খোরশেদ আলমকে পুলিশ তদন্তকেন্দ্র থেকে ক্লোজ করে নোয়াখালী পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd