• শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাৎ: চট্টগ্রামে গ্রেপ্তার ৩ জন, মালামাল উদ্ধার তানোরে ডাসকো ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন কোন দেশের সাথে প্রভুত্ব নয়—রাষ্ট্রের স্বার্থেই চাই বন্ধুত্ব ফজলুল উলুম মাদরাসার কমিটি গঠন: সাংগঠনিক সম্পাদক হলেন আছমত আলী ক্যাশ বাংলাদেশের নির্বাচনে পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব ডা. এম. এ কাদের খাঁন তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ সোশাল মিডিয়ায় ভুয়া ফেইক আইডি দ্বারা অপপ্রচার গোমতী নদীর পাড় সুরক্ষা ও ভাঙ্গন রোধে প্রয়াত এমপির প্রচেষ্টা ট্রেনের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ !

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মোঃ আজিজুল গাজী

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল তিনটায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক সৈয়দ শাহ এলান ও সিনিয়র শিক্ষক নীলয় কুমার রায় চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফকিরহাট এ এস এম শাহনেওয়াজ মেহেদী,
সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মো. রাশেদুল ইসলাম রানা,
এবং জাতীয় ভারোত্তোলন প্রশিক্ষক বিশ্বাস আনিছুর রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার হাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি, গণমাধ্যমকর্মী ও বিদ্যালয় এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd