• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা বাচ্চুর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজীর শোক

Reporter Name / ৩৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৩ নং বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান বাচ্চু হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জিয়ানগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।
বুধবার ১৮ মার্চ এক শোক বার্তায় জিয়াউল হাসান গাজী বলেন, মরহুম আসাদুজ্জামান বাচ্চু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুজিব আদর্শের একজন পরীক্ষিত ও অকুতোভয় সৈনিক ছিলেন। তিনি অত্যন্ত বিনয়ী ও ভদ্র মানুষ হিসেবে এলাকায় সু পরিচিত ছিলেন।
জিয়াউল আহসান গাজী মরহুম আসাদুজ্জামান বাচ্চুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন । একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের এই কঠিন শোক সইবার শক্তি প্রধানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন ।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান বাচ্চু দীর্ঘদিন মরনব্যাদি ক্যান্সারের সাথে লড়াই করে ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে জানাযা শেষে তাকে সাইদখালি গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd