• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হত্যা: দীর্ঘ চারমাস পর এজহারভূক্ত ২ আসামি গ্রেপ্তার আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে: চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলহাজ্ব মাহমুদ হাসান সোহেলের বাগেরহাটের ফকিরহাটে ৫ ক্ষুদ্র ব্যবসায়ী পেলেন সুদমুক্ত ‘কর্জে হাসানা’ ঋণ নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলের পদে দোয়াও সমর্থন চান: সাইফুর রহমান দুলাল তানোরের কামারগাঁ খাদ্যগুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ প্রকৃত কৃষক বঞ্চিত, গুদাম কর্মকর্তার আতিকুরের বদলির দাবি নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি নাগেশ্বরী থানার ওসির সাথে সৌজন্য সাক্ষাত ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: ফের লা রোজার বিশ্বজয় অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোল, বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে স্পেন নিউইয়র্কে ‘শানে আহলে বাইত সেমিনার’ অনুষ্ঠিত

সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ভান্ডারিয়ায় পালিত হল ৫৪ তম জাতীয় সমবায় দিবস

Reporter Name / ৬৩৭ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় নানা আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে সমবায়ীদের অংশগ্রহনে পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় অফিসার মোঃ মঈনুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক রেহেনা আক্তার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আঃ রব হাওলাদার, গণমুক্তি সমবায় সমিতির প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর হোসেন সরদার, গৌরীপুর পানি সম্পদ সমবায় সমিতির সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল, মাটিভাঙ্গা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম, জনসেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সালমান খান বাদশাহ, পশ্চিম চিংগুড়িয়া রিলাই কৃষি প্রণ্য উৎপাদনকারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনজুমান আক্তার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd