• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে ​সারের সঠিক দাম নিশ্চিত ও কৃষকের হয়রানি বন্ধের দাবিতে কৃষক মজুর সংহতির স্মারকসংলিপি প্রদান ফুলতলার গাড়াখোলা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি’র সংবর্ধনা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৩৭ জন গ্রেপ্তার, উদ্ধার ১২৪ কেজি গাঁজা ও ৩১০ ইয়াবা মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস

মধ্যনগর ফসলরক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি অনুষ্ঠিত

Reporter Name / ৩৪৮ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত ফসলরক্ষা বাঁধ মেরামত, সংস্কার ও পুনঃসংস্কারসহ নতুন স্কিম প্রণয়ন ও পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠনের লক্ষ্যে তিনটি ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বংশীকুন্ডা দক্ষিণ, মধ্যনগর সদর ও চামরদানি ইউনিয়নে ধারাবাহিকভাবে এসব গণশুনানি হয়।

সকাল ১০টায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সভাকক্ষে প্রথম গণশুনানি অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় মধ্যনগর সদর ইউনিয়নে এবং দুপুর ১২টায় চামরদানি ইউনিয়নে পরবর্তী গণশুনানিগুলো হয়। উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত তিনটি গণশুনানির সবগুলোতেই সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

গণশুনানিতে বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের মধ্যনগর দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ও কমিটির সদস্য সচিব নূর আলম, কৃষক প্রতিনিধি মো. নুর মোহাম্মদ, শাহেদ আলী, মো. নুরু মিয়া, কাজল মিয়া, বিল্লাল হোসেন, নিজাম উদ্দিন, রুপন বিশ্বাসসহ অনেকে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, হাওর এলাকায় আগাম বন্যা ও আকস্মিক ঢল মোকাবিলায় সময়মতো টেকসই ফসলরক্ষা বাঁধ নির্মাণ জরুরি। এ জন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মত প্রকাশ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd