• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক সুজন মন্ডলের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন মধ্যনগরের ইউএনও উজ্জ্বল রায়ের বদলিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ তানোরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে আনতে হিমশিম ফায়ার সার্ভিস আলোচনার শীর্ষে মেম্বার প্রার্থী সৈয়দ মোঃ সাইফুল ইসলাম ধর্মপাশায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অপরাধে ৫ জনকে জরিমানা তানোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধ্যনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সেলিম মুন্না ঈদ উপলক্ষে শুভেচ্ছা ও দোয়া চাইলেন ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সৈয়দ মোঃ সাইফুল ইসলাম বাড়ি নির্মাণে চাঁদাবাজির অভিযোগে ব্রাহ্মণপাড়ায় বিআরডিবি চেয়ারম্যান গ্রেপ্তার জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ—আন্তর্জাতিক মানে খাদ্য নিরাপত্তা গড়তে বড় প্রকল্প

ভাণ্ডারিয়ায় শিক্ষক সংগঠন কালব এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি পলাশ ও সম্পাদক আলীম

Reporter Name / ৪৬ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহকারী অধ্যাপক টি এম মনোয়ার হোসেন পলাশ এবং সম্পাদক পদে মোঃ আব্দুল আলীম নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে কে এম জামাল হায়দার, কোষাধ্যক্ষ পদে মোঃ ইলিয়াস হোসেন এবং সদস্য পদে ফাজানা শারমীন ও মোঃ মামুন খান নির্বাচিত হন।
শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের পর গণনা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মঈনুল হাসান। এতে ইউনিয়নের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের মূল্যবান ভোট প্রদান করেন।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংগঠনের উন্নয়ন ও সদস্যদের স্বার্থরক্ষায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশা আল্লাহ।
সম্পাদক আব্দুল আলীম জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ইউনিয়নের কার্যক্রম আরও গতিশীল করা হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের কল্যাণমূলক ও আর্থিক সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd