• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরের চান্দুরিয়া ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা, সচেতনতা ধরে রাখার আহ্বান বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা কমিটি অনুমোদন, মো. শাহজাহান বাশার নির্বাহী সদস্য মনোনীত কুমিল্লায় ১১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি অনুমোদন দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার: সুইপার কলোনিতে নান্টুর মাদক সাম্রাজ্য সচল রেখেছে ভাই রিপন লাল নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ব্রাহ্মণপাড়া মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত সিলেটে রহস্যজনক ভাবে স্ত্রীর সন্তান নিখোজ পুলিশের অভিযোগ ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা ১০ দিনেই উঠে যাচ্ছে নতুন রাস্তার পিচ! ফকিরহাটে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, ধসে পড়েছে অংশবিশেষ— ক্ষুব্ধ এলাকাবাসী

ফকিরহাটে মাদ্রাসা পর্যায়ে একমাত্র ট্যালেন্টপুল বৃত্তি পেল মেহেনাজ আক্তার সোহাগী

Reporter Name / ৩০৪ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাদ্রাসা পর্যায়ে একমাত্র ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে মেহেনাজ আক্তার সোহাগী। সে খানজাহানপুর মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার একজন মেধাবী ছাত্রী।
জানা গেছে, এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ফকিরহাট উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সোহাগীই একমাত্র শিক্ষার্থী হিসেবে এই সম্মানজনক ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে অনন্য কৃতিত্বের পরিচয় দিয়েছে।
তার এ সাফল্যে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। মেহেনাজ আক্তার সোহাগীর পিতা মোহাম্মদ ফরহাদ হোসেন এবং মাতা ফাতেমা বেগম। তার বাড়ি বাগেরহাট সদর উপজেলার বাজুয়া গ্রামে (পোস্ট অফিস: আফরা)।
সফলতার পেছনে কঠোর পরিশ্রম ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছে সোহাগী। সে জানায়, নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা এবং শিক্ষকদের পরামর্শ মেনে চলার মাধ্যমেই এই অর্জন সম্ভব হয়েছে। পড়াশোনার প্রতি তার আন্তরিকতা ও অধ্যবসায়ই তাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।
খানজাহানপুর মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আবু বক্কার সিদ্দিক বলেন,
“আমাদের প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করায় আমরা অত্যন্ত গর্বিত। এটি শুধু আমাদের মাদ্রাসার জন্যই নয়, পুরো এলাকার জন্যই একটি সম্মানের বিষয়। আমরা আশা করি, ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা এমন সাফল্য বয়ে আনবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, মেহেনাজ আক্তার সোহাগীর এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়াবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd