• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দৈনিক স্বদেশ বিচিত্রায় কুড়িগ্রামের তিন প্রতিনিধি নিয়োগ ​দৌলতখানে বিএনপি কার্যালয়ে হামলা: ২ সমর্থক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে রাজশাহীতে নির্মাণাধীন তিন ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন ভাণ্ডারিয়ায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ নাগেশ্বরীতে পিপিআর রোগের টিকাদান কর্মসূচির উদ্বোধন নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‎ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপি নেতা মিন্টুর তদবির ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা নাগেশ্বরীতে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হোসাইনের পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন কচাকাটায় ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বুড়িচং সোনার বাংলা কলেজ টানা ১৪ বার কুমিল্লা বোর্ডসেরা  

Reporter Name / ৪০১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ ইকবাল হোসেন

বুড়িচং কুমিল্লা

কুমিল্লার বুড়িচং উপজেলার ১০ টি কলেজের মধ্যে একমাত্র সোনার বাংলা কলেজ ১৪৮ টি জিপিএ ফাইভ সহ ৩৭১ জন শিক্ষার্থী পরিক্ষা দিয়ে সবাই ভালো ফলাফল করে শতভাগ পাশ করে। বৃহস্পতিবার সকালে সারাদেশে এক যোগে এইচ এস সি ফলাফল প্রকাশ করে থাকে। এতে কুমিল্লা বোর্ডে যেখানে পাশের হার ৪৮% সেখানে বুড়িচং এর কলেজ গুলোতে পাশের হার ৮১%।তার মধ্যে
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বুড়িচং  সোনার বাংলা কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে টানা ১৪ বার শতভাগ সাফল্য অর্জন করে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সোনার বাংলা কলেজ থেকে ৩৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই পাস করেছে। এদের মধ্যে ১৪৮ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ১৩৩ জন শিক্ষার্থীর মধ্যে ১১২ জন জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মানবিক বিভাগ থেকে ১২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই পাস করেছে এবং ২৮ জন জিপিএ ফাইভ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১১ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে এবং ৮ জন জিপিএ ফাইভ পেয়েছে।
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভরাসার বাজারসংলগ্ন গোবিন্দপুরে বিগত ২০০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সোনার বাংলা কলেজ শুরু থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে। ২০১২ খ্রিস্টাব্দ থেকে ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত টানা ১৪ বার এ কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে‌।
পড়ালেখার পাশাপাশি এ কলেজের শিক্ষার্থীরা জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এবং বিভিন্ন অলিম্পিয়াডে ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।
সোনার বাংলা কলেজের শিক্ষার্থীদের এ অসাধারণ সাফল্যের বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক  সিনেট সদস্য আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ  বলেন- শৃঙ্খলা বিধির যথাযথ অনুশীলন, ক্লাস কার্যক্রমে উপস্থিতি নিশ্চিতকরণ ভালো ফলাফলে ব্যাপক ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd