• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলতলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুই সপ্তাহে হাসপাতালে ভর্তি ২১ রোগী আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবন নিলামে বিক্রি

বরেন্দ্র ভূমিতে নতুন সম্ভাবনা: তানোরে মাচায় অফ-সিজন তরমুজ চাষে সাফল্য

Reporter Name / ৪৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

হামিদুর রহমান, তানোর (রাজশাহী)প্রতিনিধি :

রাজশাহীর বরেন্দ্র এলাকার তানোর উপজেলায় ধান, আলু ও আম চাষে দীর্ঘদিন ধরে সাফল্য অর্জন করে আসছেন কৃষকরা। তবে এই অঞ্চলের কৃষিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পানির সংকট। শুষ্ক মাটি ও গভীর নলকূপনির্ভর কৃষির কারণে প্রায়ই ফসল উৎপাদনে ব্যয় বেড়ে যায়। কিন্তু এবার সেই চিরাচরিত ধারা ভেঙে কিছু কৃষক দেখিয়েছেন নতুন দৃষ্টান্ত— মাচায় অফ-সিজনে তরমুজ চাষ।
তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের পাড়িশো গ্রামের দুই কৃষক খাইরুল ও জাকির প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মাচায় তরমুজ চাষ শুরু করেন। তারা ২৫ শতক জমিতে তরমুজের চাষ করেন, যা অবস্থিত পাড়িশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে।
উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে, গত জুলাই মাসের শেষ সপ্তাহে কয়েক জাতের তরমুজের বীজ বপন করা হয়। বর্তমানে প্রতিটি গাছে ঝুলছে রঙ-বেরঙের তরমুজ—
যার মধ্যে রয়েছে রঙ্গীলা, আম্বার সুইট, হলুদ মধুমালা ও ডোরাকাটা জাত। চাষি জাকির হোসেন বলেন,
মৌসুমি তরমুজের তুলনায় অফ-সিজনের তরমুজের বাজারমূল্য অনেক বেশি। আমাদের তরমুজগুলো আরও ১২ থেকে ১৪ দিনের মধ্যে বাজারে তুলতে পারব। ইতোমধ্যেই স্থানীয় ও দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা তরমুজ কিনতে যোগাযোগ করছেন। তিনি আরও জানান, এই নতুন পদ্ধতিতে তরমুজ চাষে পানি সাশ্রয় হচ্ছে অনেক, পাশাপাশি জমির নীচে নয় বরং মাচায় ঝুলে থাকায় রোগবালাইও তুলনামূলকভাবে কম।
তানোর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিব ইসলাম জানান,

বরেন্দ্র অঞ্চলের মাটিতে প্রথমবারের মতো মাচায় তরমুজ চাষে প্রত্যাশার চেয়েও ভালো ফলন মিলেছে। এই পদ্ধতি পানিসংকটপূর্ণ এলাকায় অত্যন্ত সম্ভাবনাময়।
তিনি আরও বলেন, প্রতি হেক্টরে প্রায় ৫০ মেট্রিক টন ফলনের আশা করা যাচ্ছে। ইতোমধ্যে অনেক কৃষক মাচায় তরমুজ চাষে আগ্রহ দেখিয়েছেন। আমরা নিয়মিত মাঠ পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছি।
তানোরের কৃষক সমাজে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই নতুন ধরণের তরমুজ চাষ।
স্থানীয়রা মনে করছেন, বরেন্দ্র অঞ্চলের শুষ্ক জলবায়ু ও পানিসংকট মোকাবিলায় এই প্রযুক্তি হতে পারে কৃষি বিপ্লবের সূচনা। যদি এভাবে সফলতা অব্যাহত থাকে, তাহলে আগামী মৌসুমে তানোরসহ আশপাশের উপজেলাগুলোতে মাচায় তরমুজ চাষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে আশা করছে কৃষি বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd