মোঃ আজিজুর গাজী,
জেলা প্রতিনিধি, বাগেরহাট
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,৫১৩ জন। এর মধ্যে কৃতকার্য শিক্ষার্থী ৬৯২ জন এবং অকৃতকার্য শিক্ষার্থী ৮২১ জন। উপজেলায় মোট জিপিএ–৫ পেয়েছে ৩৯ জন শিক্ষার্থী।
তিনটি শাখা—এইচএসসি (সাধারণ), আলিম ও কারিগরি শিক্ষা বোর্ড—এর ফলাফল নিম্নরূপঃ
এসএসসি পরীক্ষার্থী (সাধারণ): মোট ১,২২৩ জন কৃতকার্য: ৫০২ জন
অকৃতকার্য: ৭২১ জন
জিপিএ–৫: ৩৬ জন
পাশের হার: ৪১.০৫%
আলিম পরীক্ষার্থী: মোট ৮৬ জন কৃতকার্য: ৭৬ জন
অকৃতকার্য: ১০ জন
জিপিএ–৫: ১ জন
পাশের হার: ৮৮.৩৭%
কারিগরি শিক্ষার্থী: মোট ২০৪ জন কৃতকার্য: ১১৪ জন
অকৃতকার্য: ৯০ জন
জিপিএ–৫: ২ জন
পাশের হার: ৫৫.৮৮%
মোট ফলাফলের ভিত্তিতে ফকিরহাট উপজেলায় গড় পাশের হার দাঁড়িয়েছে ৪৫.৭২ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা বলেন:
“ফকিরহাট উপজেলায় এবারের পরীক্ষার ফলাফল মোটামুটি সন্তোষজনক। বিশেষ করে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শাখায় পাশের হার তুলনামূলকভাবে ভালো। আমরা ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং অভিভাবকদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নিচ্ছি।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমনা আইরিন বলেন:
“ফকিরহাট উপজেলার শিক্ষার মান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করছি। যারা ভালো ফলাফল করেছে তাদের অভিনন্দন জানাই, আর যারা ব্যর্থ হয়েছে তাদের জন্য বলবো—এটি শেষ নয়, নতুন সূচনা। কাগজের ফলাফলের চেয়ে জীবনের শিক্ষা ও অধ্যবসায় অনেক বড়। আগামী বছর যেন আরও ভালো ফলাফল অর্জিত হয় সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
তথ্যসূত্র: ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।