• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কৃষক স্মার্ট কার্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন’ ভান্ডারিয়ায় কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের উদ্বোধন সিলেটে এসএমপির মাসব্যাপী মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দৌলতখানে শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে পালিত হলো ‘শহিদ জুলাই দিবস সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমানে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় সিগারেট ও টায়ারসহ গ্রেফতার- সম্পর্ক বদলে গেল একটি পলকে ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে বেড়েছে ফার্মের মুরগির দাম: যা জানা গেল তারুণ্যের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ আয়োজন দক্ষিণ সুরমায় মাদকের স্বর্গরাজ্য: কিন ব্রিজ, সুইপার কলোনি ও কুমিল্লা পট্টিতে কোটি টাকার রমরমা ব্যবসা

ফকিরহাটে ভ্যাটকার বিলে ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত

Reporter Name / ৪১৮ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

আজিজুর গাজী জেলা প্রতিনিধি, বাগেরহাটঃ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ভ্যাটকার বিলে ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার ০৬ অক্টোবর ২০২৫ সকালে উপজেলা মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে এ পোনা অবমুক্ত কার্যক্রম সম্পন্ন হয়।
২০২৫-২৬ অর্থবছরের “বেশি প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়, সরকারি খাল, বিল ও নদীতে এই পোনা অবমুক্ত করা হচ্ছে।
এরই অংশ হিসেবে ভ্যাটকার বিলে আজ ৪০০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলার মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ।
তিনি বলেন,
“আমরা দেশের মৎস্য সম্পদকে টেকসইভাবে সংরক্ষণ ও বৃদ্ধি করার জন্য কাজ করছি। ভ্যাটকার বিলসহ বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, তেমনি জেলেদের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে।”
তিনি আরও জানান,
এই প্রকল্পের আওতায় শুধু মাছ প্রজনন বৃদ্ধির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর মাধ্যমে দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় মাছ যেমন ১৬০ কেজি রুই মাছ ৮০ কেজি কাতল মাছ ১৬০ কেজি মৃগেল মাছ পুনরায় উৎপাদনে সহায়তা পাবে।
স্থানীয় মৎস্যজীবী ও গ্রামবাসী জানান, এই উদ্যোগে তাঁরা অত্যন্ত আনন্দিত। নিয়মিত পোনা অবমুক্ত ও সংরক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তাঁদের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd