• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আনোয়ারায় সংস্কারের অভাবে বেহাল দশা সড়কের, জনদুর্ভোগের শেষ নেই অনলাইন গণমাধ্যমের ভূমিকা: সম্ভাবনা, সংকট ও দায়বদ্ধতার নতুন দিগন্ত

ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ৪৪১ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ডমোঃ আজিজুল গাজী জেলা প্রতিনিধি, বাগেরহাট।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পানিতে ডুবে সাফায়ান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) উপজেলার সৈয়দমহল্লা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাফায়ান বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের মুফতি মাসুম বিল্লাহর ছেলে। তিনি ফকিরহাট উপজেলার আড়ুয়াডাঙ্গা এলাকার একটি মাদরাসায় শিক্ষকতা করেন। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে সৈয়দমহল্লা এলাকায় একটি ভাড়াবাসায় বসবাস করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে সাফায়ান বাসার উঠানে খেলার সময় পরিবারের অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তারিফ হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, শিশুটি মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শ্বাসরোধে শিশুটির মৃত্যু হয়েছে।
এদিকে, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুপুরে দাফনের জন্য মরদেহটি চিতলমারীর বড়বাড়িয়া গ্রামের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আবদুর রাজ্জাক মীর) বলেন,
“পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি এখনো পর্যন্ত আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিষয়টি যাচাই করে দেখা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd